ঢাকা    সোমবার, ১১ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

আগাছা পরিষ্কার করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা

লালপুরে পুকুরে ডুবে সিএনজি চালকের মৃত্যু

ছবি : সংগৃহীত

নাটোরের লালপুর উপজেলায় পুকুরে ডুবে আরিফুল ইসলাম (৩৮) নামের এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে। রোববার (১০ মে) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফুল ইসলাম উপজেলার উত্তর লালপুর গ্রামের মোঃ আকবর আলীর ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আরিফুল ইসলাম পেশায় সিএনজি চালক হলেও তিনি ওই বিদ্যালয়ের পুকুরটি মাছ চাষের জন্য লিজ নিয়েছিলেন। ঘটনার দিন তিনি পুকুরের কচুরিপানা ও আগাছা পরিষ্কারের কাজ করতে পানিতে নামেন। কাজ করার একপর্যায়ে তিনি পুকুরের মাঝখানে পৌঁছে হঠাৎ পানিতে তলিয়ে যান।

এ সময় তার ভাই মোঃ আসকান আলী বিষয়টি লক্ষ্য করে চিৎকার করলে আশপাশের স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তারা পুকুর থেকে আরিফুল ইসলামকে উদ্ধার করেন। তবে ততক্ষণে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা হয়।

খবর পেয়ে লালপুর থানার এসআই (নিঃ) মিজানুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত সম্পন্ন করেন। প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলে ধারণা করা হচ্ছে।

নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় লালপুর থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে, যার মামলা নম্বর ২৯/২৬ এবং তারিখ ১০/০৫/২০২৬ খ্রিঃ বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সোমবার, ১১ মে ২০২৬

লালপুরে পুকুরে ডুবে সিএনজি চালকের মৃত্যু

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ