নারায়ণগঞ্জের ফতুল্লায় ঘরের ভেতরে গ্যাস জমে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ সবজি বিক্রেতা মীর কালাম (৩৫) মারা গেছেন। আজ সোমবার বেলা ১১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এ চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। একই ঘটনায় কালামের স্ত্রী সায়মা (৩২), ছেলে মুন্না (১২) ও দুই মেয়ে কথা (৪) এবং মুন্নি (৭) দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী তাঁদের সবার অবস্থা আশঙ্কাজনক। রোববার সকালে ফতুল্লার গিরিধারা এলাকায় গ্রাম বাংলা টাওয়ারের সামনে একটি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হঠাৎ বিস্ফোরণের শব্দ শোনা যায়, এরপর ঘরের ভেতরে আগুন দেখা যায়। বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, কালামের শরীরের প্রায় ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। অন্যদের দগ্ধের মাত্রা ৩০ থেকে ৬০ শতাংশের মধ্যে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স জানিয়েছে, প্রাথমিকভাবে রান্নাঘরের গ্যাসলাইনে লিকেজ থেকে বদ্ধ ঘরে গ্যাস জমে লাইটার জ্বালানোর সময় বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। নিহত কালামের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল থানার বালুকদিয়ে গ্রামে।

সোমবার, ১১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

আপনার মতামত লিখুন