ঢাকা    সোমবার, ১১ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

প্রতিনিধিদের ‘দালাল’ আখ্যা দেওয়ার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

এম এ মতিন
এম এ মতিন Manda Upazila Correspondent
প্রকাশ : ১১ মে ২০২৬

প্রতিনিধিদের ‘দালাল’ আখ্যা দেওয়ার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ছবি : প্রতিনিধি

নীলফামারীতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের ‘দালাল’ আখ্যা দেওয়া ও তাদের সঙ্গে দুর্ব্যবহারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া)। সোমবার (১১ মে) সকালে সংগঠনটির নীলফামারী জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সারাদেশে একযোগে পালিত প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবেই নীলফামারীতেও এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে। কর্মসূচিতে জেলার বিভিন্ন ওষুধ কোম্পানিতে কর্মরত বিপুল সংখ্যক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। তারা চিকিৎসকদের কাছে বিভিন্ন ওষুধের বৈজ্ঞানিক তথ্য, ব্যবহারবিধি ও নতুন ওষুধ সম্পর্কে প্রয়োজনীয় তথ্য পৌঁছে দিয়ে স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। অথচ সাম্প্রতিক সময়ে তাদের ‘দালাল’ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে এবং বিভিন্ন স্থানে অপমান ও হয়রানির শিকার হতে হচ্ছে।

বক্তারা আরও বলেন, সরকারি ও বেসরকারি হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারে দায়িত্ব পালন করতে গিয়ে প্রায়ই নানা ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়। অনেক সময় চিকিৎসকদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে নিরাপত্তাকর্মীদের দুর্ব্যবহার ও অসম্মানজনক আচরণের শিকার হতে হয়, যা একজন পেশাজীবীর জন্য অত্যন্ত অপমানজনক।

তারা অভিযোগ করেন, দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ অবদান রাখার পরও মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা ক্ষুণ্ণ করা হচ্ছে। এই ধরনের আচরণ বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তারা।

মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে হয়রানি বন্ধ, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত, পেশাগত সম্মান রক্ষা এবং দায়িত্ব পালনের অনুকূল পরিবেশ তৈরির দাবি জানান। একই সঙ্গে তারা বলেন, শিক্ষিত এই জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচার ও অবমাননাকর মন্তব্য বন্ধ করতে হবে।

কর্মসূচি শেষে ফারিয়ার নেতৃবৃন্দ নীলফামারী জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। সেখানে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের নিরাপত্তা, মর্যাদা ও পেশাগত অধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সোমবার, ১১ মে ২০২৬

প্রতিনিধিদের ‘দালাল’ আখ্যা দেওয়ার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ