চুয়াডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অনলাইন ও মাল্টিমিডিয়া ভিত্তিক সংবাদমাধ্যম ‘এশিয়া পোস্ট’। সোমবার (১১ মে) দুপুর ১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সংবাদমাধ্যমটির পথচলা শুরু হয়।
অনুষ্ঠানে শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার আমীর মোঃ রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মোস্তাফিজুর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, সাধারণ সম্পাদক শাহ আলম সনি, জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক ইসলাম রকিব। এতে সভাপতিত্ব করেন এশিয়া পোস্টের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি রেজাউল করিম লিটন।
বক্তারা বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে অনলাইন সংবাদমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে দ্রুত সংবাদ পরিবেশনের প্রতিযোগিতায় সত্যতা যাচাই, বস্তুনিষ্ঠতা এবং নৈতিকতার প্রশ্নে কোনো আপস করা যাবে না। সাংবাদিকতা সমাজের দর্পণ- এই দায়বদ্ধতা থেকেই প্রতিটি সংবাদকর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, “গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ অংশ। আমরা যেমন জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য, তেমনি সাংবাদিকদেরও সত্য ও নির্ভুল তথ্য পরিবেশনের ক্ষেত্রে জবাবদিহি থাকতে হবে। সংবাদ পরিবেশনে কোনো ধরনের কাটছাঁট, বিভ্রান্তিকর উপস্থাপন কিংবা ফেইক নিউজ যেন সমাজে অস্থিরতা সৃষ্টি না করে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”
প্রধান অতিথি মোঃ রুহুল আমিন বলেন, “সুস্থ, ইতিবাচক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের অন্যতম হাতিয়ার। এশিয়া পোস্ট সত্য ও ন্যায়নিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করবে বলে আমরা আশা করি।”
বিশেষ অতিথি মোস্তাফিজুর রহমান বলেন, “অপসাংবাদিকতা রোধে গণমাধ্যমকর্মীদের পেশাগত সততা ও দায়িত্ববোধ সবচেয়ে বড় শক্তি। যাচাই-বাছাই করে সংবাদ প্রকাশই পারে একটি সুস্থ তথ্যপ্রবাহ নিশ্চিত করতে।”
বক্তারা আরও বলেন, গঠনমূলক সাংবাদিকতা কেবল সংবাদ পরিবেশনেই সীমাবদ্ধ নয়; এটি সমাজের ইতিবাচক পরিবর্তন, উন্নয়ন কর্মকাণ্ডের প্রসার এবং জনসচেতনতা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন এই সংবাদমাধ্যমটি চুয়াডাঙ্গার উন্নয়ন, সম্ভাবনা ও মানুষের কথা দেশ-বিদেশে তুলে ধরবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠান শেষে অতিথিরা ‘এশিয়া পোস্ট’-এর সফলতা কামনা করে বলেন, বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সংবাদমাধ্যমটি চুয়াডাঙ্গাসহ দেশের গণমাধ্যম অঙ্গনে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।

সোমবার, ১১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

আপনার মতামত লিখুন