ঢাকা    রোববার, ১০ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বাড়ছে উদ্বেগ

ইরানে ইন্টারনেট ব্ল্যাকআউট

আন্তর্জাতিক ডেস্ক :
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

ইরানে ইন্টারনেট ব্ল্যাকআউট
চিত্র : প্রতিকী

ইসরায়েলি ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর ইরানে ইন্টারনেট সেবা কঠোরভাবে সীমিত করা হয়েছে। শনিবার দুপুর থেকে ব্ল্যাকআউটের পরিধি দ্রুত বাড়ছে।

ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা NetBlocks জানিয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রেক্ষাপটে ইন্টারনেটের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নেটওয়ার্ক ডেটা দেখে বোঝা যাচ্ছে, ইরানে প্রায় সম্পূর্ণ ইন্টারনেট শাটডাউন পরিস্থিতি বিরাজ করছে।

নেটব্লকস আরও জানায়, গত বছর ইসরায়েলি হামলার সময় যেভাবে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল, এবারের পরিস্থিতিও তার সঙ্গে মিল রয়েছে বলে মনে হচ্ছে।

এদিকে আম্মানের একটি বাড়িতে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে The Times of Israel। শনিবার দুপুরে রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য প্রকাশ করা হয়। তবে এ বিষয়ে এখনও সরকারি কোনো বিবৃতি পাওয়া যায়নি। অপরদিকে ইরানও আনুষ্ঠানিকভাবে জর্ডানে হামলার তথ্য নিশ্চিত করেনি।

এর আগে ইসরায়েলে পাল্টা হামলার পর সৌদি আরব, বাহরাইন, কুয়েত ও আবুধাবিতে ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একই সঙ্গে ইরানের বিভিন্ন শহরেও হামলা চলছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রোববার, ১০ মে ২০২৬

ইরানে ইন্টারনেট ব্ল্যাকআউট

প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ইসরায়েলি ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর ইরানে ইন্টারনেট সেবা কঠোরভাবে সীমিত করা হয়েছে। শনিবার দুপুর থেকে ব্ল্যাকআউটের পরিধি দ্রুত বাড়ছে।

ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা NetBlocks জানিয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রেক্ষাপটে ইন্টারনেটের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নেটওয়ার্ক ডেটা দেখে বোঝা যাচ্ছে, ইরানে প্রায় সম্পূর্ণ ইন্টারনেট শাটডাউন পরিস্থিতি বিরাজ করছে।

নেটব্লকস আরও জানায়, গত বছর ইসরায়েলি হামলার সময় যেভাবে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল, এবারের পরিস্থিতিও তার সঙ্গে মিল রয়েছে বলে মনে হচ্ছে।

এদিকে আম্মানের একটি বাড়িতে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে The Times of Israel। শনিবার দুপুরে রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য প্রকাশ করা হয়। তবে এ বিষয়ে এখনও সরকারি কোনো বিবৃতি পাওয়া যায়নি। অপরদিকে ইরানও আনুষ্ঠানিকভাবে জর্ডানে হামলার তথ্য নিশ্চিত করেনি।

এর আগে ইসরায়েলে পাল্টা হামলার পর সৌদি আরব, বাহরাইন, কুয়েত ও আবুধাবিতে ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একই সঙ্গে ইরানের বিভিন্ন শহরেও হামলা চলছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ