ঢাকা    সোমবার, ১১ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে মতবিনিময় এমপি কামরুজ্জামান কামরুলের

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ : ১১ মে ২০২৬

জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে মতবিনিময় এমপি কামরুজ্জামান কামরুলের
ছবি : সংগৃহীত

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ও পাইকুরহাটি ইউনিয়নের জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে মতবিনিময় করেছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

আজ সোমবার ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত এ মতবিনিময় সভায় তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের বিভিন্ন সমস্যা ও দুর্ভোগের কথা শোনেন। একই সঙ্গে হাওরাঞ্চলের জলাবদ্ধতা নিরসন ও কৃষকদের ক্ষতি কাটিয়ে ওঠার বিষয়ে তাঁদের মতামত নেন।

সভায় কৃষকেরা হাওরের পানি নিষ্কাশন, ফসল রক্ষা বাঁধ, সেচব্যবস্থা ও দ্রুত সরকারি সহায়তার দাবি জানান। এ সময় এমপি কামরুল বলেন, হাওরাঞ্চলের মানুষের দুর্ভোগ লাঘবে সরকার আন্তরিকভাবে কাজ করছে।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় তিন মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছেন। দ্রুত সময়ের মধ্যে এ কর্মসূচি বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করা হবে।”

এ সময় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী হাওরাঞ্চলের মানুষের প্রতি আন্তরিক এবং তাঁদের জীবনমান উন্নয়নে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে।

মতবিনিময় সভায় উপজেলা বিএনপি ও স্থানীয় বিএনপির নেতাকর্মীসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সোমবার, ১১ মে ২০২৬

জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে মতবিনিময় এমপি কামরুজ্জামান কামরুলের

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ও পাইকুরহাটি ইউনিয়নের জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে মতবিনিময় করেছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

আজ সোমবার ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত এ মতবিনিময় সভায় তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের বিভিন্ন সমস্যা ও দুর্ভোগের কথা শোনেন। একই সঙ্গে হাওরাঞ্চলের জলাবদ্ধতা নিরসন ও কৃষকদের ক্ষতি কাটিয়ে ওঠার বিষয়ে তাঁদের মতামত নেন।

সভায় কৃষকেরা হাওরের পানি নিষ্কাশন, ফসল রক্ষা বাঁধ, সেচব্যবস্থা ও দ্রুত সরকারি সহায়তার দাবি জানান। এ সময় এমপি কামরুল বলেন, হাওরাঞ্চলের মানুষের দুর্ভোগ লাঘবে সরকার আন্তরিকভাবে কাজ করছে।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় তিন মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছেন। দ্রুত সময়ের মধ্যে এ কর্মসূচি বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করা হবে।”

এ সময় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী হাওরাঞ্চলের মানুষের প্রতি আন্তরিক এবং তাঁদের জীবনমান উন্নয়নে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে।

মতবিনিময় সভায় উপজেলা বিএনপি ও স্থানীয় বিএনপির নেতাকর্মীসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ