ঢাকা    সোমবার, ১১ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

৫ দিনব্যাপী আয়োজনকে ঘিরে উৎসবের আমেজ

সংস্কৃতি মন্ত্রীসহ ত্রিশালে নজরুল জন্মজয়ন্তীর প্রস্তুতি সভা

ছবি : প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী জাতীয় পর্যায়ে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের রাশেদুজ্জামান হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, আগামী ২১ মে থেকে শুরু হয়ে ২৫ মে ২০২৬ পর্যন্ত পাঁচদিনব্যাপী জাতীয় নজরুল জন্মজয়ন্তী উদযাপন করা হবে। এবারের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, কবিতা আবৃত্তি, সংগীত পরিবেশনা এবং মেলাসহ নানা আয়োজন থাকবে। সমাপনী দিন ২৫ মে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তারেক রহমান।

প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন এবং জেলা পরিষদ প্রশাসক ইমরান ছালেহ প্রিন্স। এছাড়াও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।

সভায় অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে সার্বিক প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, সাংস্কৃতিক আয়োজনের মানোন্নয়ন, অতিথি আপ্যায়ন, যানবাহন ব্যবস্থাপনা, মেলা প্রাঙ্গণ প্রস্তুতি এবং দর্শনার্থীদের সুবিধা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

আয়োজকরা জানান, দীর্ঘ প্রায় দুই যুগ পর ত্রিশালে জাতীয় পর্যায়ে বড় পরিসরে নজরুল জন্মজয়ন্তী উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ আয়োজনকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। সংস্কৃতিপ্রেমী মানুষদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সোমবার, ১১ মে ২০২৬

সংস্কৃতি মন্ত্রীসহ ত্রিশালে নজরুল জন্মজয়ন্তীর প্রস্তুতি সভা

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ