ঢাকা    সোমবার, ১১ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

উন্নয়ন ও জনকল্যাণে গুরুত্বারোপ

মান্দা সদর ইউনিয়নে ৩ কোটি ৬৮ লাখ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা

এম এ মতিন
এম এ মতিন Manda Upazila Correspondent
প্রকাশ : ১১ মে ২০২৬

মান্দা সদর ইউনিয়নে ৩ কোটি ৬৮ লাখ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
ছবি : প্রতিনিধি

নওগাঁর মান্দা উপজেলার ৪ নং সদর ইউনিয়নে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৩ কোটি ৬৮ লাখ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। স্থানীয় জনগণের অংশগ্রহণে আয়োজিত এ বাজেট ঘোষণার অনুষ্ঠানে ইউনিয়নের আয়-ব্যয়ের বিস্তারিত হিসাব প্রকাশ করা হয় এবং জনকল্যাণমূলক উন্নয়ন পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

সোমবার (১১ মে) দুপুর ১২টায় ৪ নং মান্দা ইউনিয়ন পরিষদ হলরুমে এ উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান আনুষ্ঠানিকভাবে বাজেট উপস্থাপন করেন। ঘোষিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ৩ কোটি ৬৮ লাখ ৩৪ হাজার ১৪৭ টাকা। এর বিপরীতে মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩ কোটি ৬৬ লাখ ৬০ হাজার ৯৪১ টাকা। এছাড়া উদ্বৃত্ত রাখা হয়েছে ১ লাখ ৭৩ হাজার ২০৬ টাকা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখতার জাহান সাথী। তিনি বলেন, জনগণের মতামত ও চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইউনিয়নের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। বিশেষ করে নারীদের স্বাস্থ্যসেবা ও কিশোরীদের বয়ঃসন্ধিকালীন সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন তিনি। এ লক্ষ্যে একটি বিদ্যালয়ে বিশেষ স্বাস্থ্যসচেতনতামূলক কার্যক্রম গ্রহণ এবং শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণের উদ্যোগের কথা তুলে ধরেন।

তিনি আরও বলেন, শিক্ষার মানোন্নয়নের জন্য প্রতিটি বিদ্যালয়ে লাইব্রেরি স্থাপন করা প্রয়োজন। পাশাপাশি সরকারি সেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করতে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মকলেছুর রহমান মকে, মাওলানা মোস্তফা আল আমিন, সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহসিন রেজা এবং জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী নার্গিস আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা বলেন, অংশগ্রহণমূলক বাজেট প্রণয়নের মাধ্যমে স্থানীয় উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল ও বাস্তবমুখী হবে। তারা উল্লেখ করেন, ইউনিয়নের উন্নয়ন অনেকাংশে নির্ভর করে স্থানীয় রাজস্ব আয়ের ওপর। তাই নিয়মিত হোল্ডিং ট্যাক্স ও অন্যান্য কর পরিশোধে জনগণকে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তারা।

এছাড়া শিক্ষা, কৃষি, অবকাঠামো উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং জনসেবামূলক খাতে সমন্বিত উন্নয়ন পরিকল্পনা গ্রহণের দাবি জানানো হয়। বক্তারা বলেন, স্থানীয় জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে পরিকল্পনা গ্রহণ করা হলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন আরও টেকসই ও জনবান্ধব হবে।

অনুষ্ঠান শেষে উপস্থিত স্থানীয় বাসিন্দাদের মতামত গ্রহণ করা হয় এবং ইউনিয়নের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনাকে আরও কার্যকর ও জনগণমুখী করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সোমবার, ১১ মে ২০২৬

মান্দা সদর ইউনিয়নে ৩ কোটি ৬৮ লাখ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ