নড়াইলের কালিয়া উপজেলার পিরোলী এলাকায় মাদকবিরোধী অভিযানে ১৮০ পিস ইয়াবাসহ সাগর গাজী (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার (১১ মে) দুপুরে উপজেলার ১১ নম্বর পিরোলী ইউনিয়নের শীতলবাটি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সাগর গাজী ওই এলাকার মোহাম্মদ গাজীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া থানার পিরোলী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোঃ মোমরেজ আলীর নেতৃত্বে একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এএসআই মোঃ আবুয়াল হোসেনসহ কনস্টেবল মোঃ আলী হোসেন, মোঃ শহিদুর রহমান এবং মোঃ জোবাইদুল ইসলাম অংশ নেন।
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাগর গাজীর বসতঘরে তল্লাশি চালান। এ সময় দুপুর আনুমানিক ১২টা ৪০ মিনিটের দিকে ঘরের ভেতর থেকে ১৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে আটক করে কালিয়া থানায় নিয়ে যাওয়া হয়।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ইয়াবাগুলো জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে বলেও জানিয়েছে সংশ্লিষ্টরা।
স্থানীয়দের দাবি, এলাকায় মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হলে তরুণ সমাজ মাদকাসক্তির ভয়াবহতা থেকে রক্ষা পাবে। পুলিশের এমন অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী।

সোমবার, ১১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

আপনার মতামত লিখুন