ঢাকা    রোববার, ১০ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কটিয়াদীতে রাতের আঁধারে মরিচ ক্ষেত ধ্বংস, কৃষকের আহাজারি

ছবি : দুর্বৃত্তদের সহিংসতায় নিজের জমিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন কৃষক ইমাম হোসেন খোকন

কিশোরগঞ্জের কটিয়াদীতে রাতের অন্ধকারে এক কৃষকের ১৪ শতক জমির মরিচ ক্ষেত নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। এতে স্বপ্ন ভেঙে পড়েছে কৃষক ইমাম হোসেন খোকনের, যিনি সকালে জমিতে গিয়ে সব গাছ নষ্ট অবস্থায় দেখতে পান।

ঘটনাটি ঘটেছে উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাঘবের উমেদপুর গ্রামে। বৃহস্পতিবার (৭ মে) দিবাগত রাতে কোনো এক সময় এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, প্রায় আড়াই মাস আগে কৃষক ইমাম হোসেন বিদেশি উচ্চ ফলনশীল হাইব্রিড মরিচের চাষ শুরু করেন। ভালো ফলনের আশা করে তিনি প্রায় ২৮ হাজার টাকা খরচ করেন। এক সপ্তাহ পরেই মরিচ বাজারে বিক্রির পরিকল্পনা ছিল তার। কিন্তু তার আগেই দুর্বৃত্তরা জমির সব মরিচ গাছ ভেঙে ও উপড়ে ফেলে নষ্ট করে দেয়।

ঘটনার পর সকালে জমিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন কৃষক ইমাম হোসেন খোকন। তিনি বলেন, তার সঙ্গে কারও কোনো শত্রুতা নেই। কে বা কারা এভাবে তার ফসল নষ্ট করল, তা তিনি বুঝে উঠতে পারছেন না। এতে তার প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও দাবি করেন তিনি।

এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, এমন ঘটনা শুধু একজন কৃষকের ক্ষতি নয়, পুরো কৃষি ব্যবস্থার ওপর আঘাত।

কটিয়াদী উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, এটি অত্যন্ত নিন্দনীয় ও বর্বরোচিত কাজ। কৃষকের ক্ষতি কিছুটা পুষিয়ে দিতে প্রণোদনার ব্যবস্থা করা হবে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

কটিয়াদী মডেল থানার ওসি রফিকুল ইসলাম জানান, এখনো এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, কৃষকের ফসল নষ্ট করার মতো ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।

এদিকে স্থানীয়রা দ্রুত তদন্ত করে দোষীদের শনাক্ত ও শাস্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রোববার, ১০ মে ২০২৬

কটিয়াদীতে রাতের আঁধারে মরিচ ক্ষেত ধ্বংস, কৃষকের আহাজারি

প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ