কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা খাদ্য বিভাগের উদ্যোগে বোরো ধান সংগ্রহ-২০২৬ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১১ মে) দুপুরে উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম ভূইয়া, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কনক কান্তি দেবনাথ এবং উপজেলা খাদ্য গুদামের পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ছানোয়ার হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক নেতা, কৃষক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বলেন, সরকার কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ও চাল সংগ্রহ করছে।
এ কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাশত করা হবে না। তিনি বলেন, দলের নাম ব্যবহার করে কেউ যেন কোনো ধরনের অনৈতিক সুবিধা নিতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, চলতি মৌসুমের শুরুতেই অতিবৃষ্টির কারণে দেশের বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং হাওরাঞ্চলে কৃষকদের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় সরকার ইতোমধ্যে ভর্তুকি ও বিভিন্ন প্রণোদনার ঘোষণা দিয়েছে। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের কৃষকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে কটিয়াদীতে সরাসরি ৪৭২ জন কৃষকের কাছ থেকে প্রতি কেজি ধান ৩৬ টাকা এবং চাল ৪৯ টাকা দরে মোট ১ হাজার ৪১৯ মেট্রিক টন বোরো ধান ও চাল সংগ্রহ করা হবে। এতে কৃষকরা ন্যায্যমূল্য পাওয়ার পাশাপাশি মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য থেকেও রক্ষা পাবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠান শেষে খাদ্য গুদামে কৃষকদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে ধান গ্রহণ করা হয়। এ সময় কৃষকদের মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা যায়। তারা বলেন, সরকার নির্ধারিত মূল্যে সরাসরি ধান বিক্রির সুযোগ পেয়ে তারা উপকৃত হচ্ছেন।

সোমবার, ১১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

আপনার মতামত লিখুন