সিলেট নগরীর কোতোয়ালি মডেল থানা এলাকায় মো. সোহাগ মিয়া (৪২) নামের এক সংবাদকর্মীকে পথরোধ করে লাঞ্ছিত ও পরবর্তীতে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
এই ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে ভুক্তভোগী সংবাদকর্মী সিলেট কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর- ৬৯৯, তারিখ: ০৮/০৫/২০২৬।
জিডি সূত্রে জানা যায়, গত ৭ মে ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭:৩০ ঘটিকায় সংবাদকর্মী সোহাগ মিয়া কুয়ারপাড় পয়েন্ট দিয়ে পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন। এসময় বিবাদী আমির (২৫) ও তার দুই সহযোগী একটি মোটরসাইকেলে এসে পথরোধ করে। তারা সোহাগ মিয়ার পরিচিত মিজান (৪৫) নামের এক ব্যক্তির কলার ধরে টানাটানি ও অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।
সংবাদকর্মী সোহাগ মিয়া এগিয়ে গিয়ে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করলে বিবাদীরা তাকেও হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার পরদিন ৮ মে ২০২৬ তারিখ বিকাল ৪:১৬ ঘটিকায় বিবাদী আমির তার ব্যবহৃত মোবাইল নম্বর থেকে সোহাগ মিয়ার ব্যক্তিগত নম্বরে কল করে।
ফোনে বিবাদী তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং থানায় অভিযোগ দেওয়ার চেষ্টার কারণে প্রাণনাশসহ বড় ধরনের ক্ষতি করার হুমকি প্রদান করে।
ভুক্তভোগী সোহাগ মিয়া জানান, এই ঘটনার পর থেকে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিবাদীরা যেকোনো সময় তার বড় ধরনের ক্ষতি করতে পারে বলে তিনি আশঙ্কা করছেন।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জের নির্দেশে এসআই (নিরস্ত্র) খলিল আহমদ চৌধুরীকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার, ১১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন