ঢাকা    সোমবার, ১১ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

আত্রাইয়ে ঈদ উপলক্ষে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি

ছবি : প্রতিনিধি

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নওগাঁর আত্রাই উপজেলায় ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১১ মে) দুপুরে উপজেলার আহসানগঞ্জ হাট চত্বরে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

মেসার্স মারুফ ট্রেডার্সের উদ্যোগে পরিচালিত এ ট্রাকসেল কার্যক্রমে উপস্থিত ছিলেন ট্যাগ কর্মকর্তা তোফাজ্জল হোসেন মীর, ইউপি সদস্য লীচু, মো. সিরাজ সরকার, মোবারক হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ঈদকে সামনে রেখে নিম্ন আয়ের মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয়ে স্বস্তি দিতে সরকার ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে। এতে সাধারণ মানুষের ওপর বাজারমূল্যের চাপ কিছুটা কমবে বলে তারা আশা প্রকাশ করেন।

মেসার্স মারুফ ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. ফরিদুল ইসলাম জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উপজেলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি করা হবে। ট্রাকে বিক্রিত পণ্যের মধ্যে রয়েছে ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল এবং ১ কেজি চিনি। এসব পণ্যের নির্ধারিত মূল্য রাখা হয়েছে ৪৮০ টাকা।

তিনি আরও জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী স্বচ্ছ ও সুশৃঙ্খল পরিবেশে সাধারণ মানুষের কাছে পণ্য পৌঁছে দিতে কাজ করা হচ্ছে। বিশেষ করে নিম্ন আয়ের ও খেটে খাওয়া মানুষের কথা বিবেচনায় রেখে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

ভ্রাম্যমাণ ট্রাকে স্বল্পমূল্যে টিসিবির পণ্য পেয়ে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষের মাঝে স্বস্তি ও উচ্ছ্বাস দেখা যায়। অনেকেই বলেন, বর্তমান বাজার পরিস্থিতিতে এমন উদ্যোগ সাধারণ মানুষের জন্য অত্যন্ত সহায়ক। তারা সরকারের এ কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সোমবার, ১১ মে ২০২৬

আত্রাইয়ে ঈদ উপলক্ষে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ