শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা-এ পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোসাইরহাট থানা পুলিশ। বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রাত আনুমানিক ২টা ২০ মিনিটে গোসাইরহাট থানা পুলিশ-এর একটি টহল দল কোদালপুর বাজার এলাকার বটতলা মানিক স্টোরের সামনে পাকা সড়কে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে মো. রাসেল বেপারী (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ২৪ হাজার ৫০০ টাকা। একই সঙ্গে তার কাছে থাকা একটি পলিথিনে মোড়ানো ৫০ গ্রাম গাঁজাও জব্দ করা হয়।
এর কিছুক্ষণ পর রাত প্রায় ৩টা ৫ মিনিটে কোদালপুরের রশিদ সরদার গড়া এলাকায় আরও একটি অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় মো. কামাল মিয়া (৫০) নামে এক ব্যক্তির কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, কোদালপুর বেপারী কান্দি এলাকার মো. রাসেল বেপারী এবং কোদালপুর রশিদ সরদার গড়া এলাকার মো. কামাল মিয়া।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে শুক্রবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
এ বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সমাজ থেকে মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রোববার, ১০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন