ঢাকা    সোমবার, ১১ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

পুলিশ সপ্তাহ উপলক্ষে বাহুবলে পুলিশের মহড়া, নিরাপত্তা জোরদার

ছবি : প্রতিনিধি

পুলিশ সপ্তাহ উপলক্ষে এবং আসন্ন ঈদকে সামনে রেখে হবিগঞ্জের বাহুবল উপজেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে বিশেষ মহড়া ও টহল কার্যক্রম পরিচালনা করেছে বাহুবল মডেল থানা পুলিশ।

রবিবার (১০ মে) উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা, বাজার, বাসস্ট্যান্ড, গরুর হাট ও জনসমাগমপূর্ণ স্থানে এ মহড়া অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা যায়, উৎসবকে কেন্দ্র করে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং চুরি, ছিনতাই, যানজট, নাশকতা ও যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের পক্ষ থেকে বিশেষ তৎপরতা চালানো হচ্ছে। মহড়ায় পুলিশের একাধিক টিম অংশ নেয় এবং উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে টহল জোরদার করা হয়।

মহড়াকালে বাহুবল বাজার, মিরপুর বাজার, বাসস্ট্যান্ড, গুরুত্বপূর্ণ মোড় ও কোরবানির পশুর হাট এলাকায় পুলিশের নিয়মিত উপস্থিতি লক্ষ্য করা যায়।

এ সময় বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয় এবং সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারি বাড়ানো হয়। পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সচেতনতা ও দিকনির্দেশনা দেওয়া হয়।

এ বিষয়ে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, “পুলিশ সপ্তাহ উপলক্ষে এবং আসন্ন ঈদকে সামনে রেখে বাহুবল উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের বিশেষ টহল ও মহড়া অব্যাহত রয়েছে। জনগণের জানমাল রক্ষায় বাহুবল থানা পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে। কোনো ধরনের অপরাধ, নাশকতা বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।”

তিনি আরও বলেন, “পশুর হাট, বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে সাদা পোশাকে পুলিশ মোতায়েনসহ নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। জনসাধারণকে যেকোনো সন্দেহজনক বিষয় দ্রুত পুলিশকে অবহিত করার আহ্বান জানানো হচ্ছে।”

স্থানীয় বাসিন্দারা জানান, ঈদকে সামনে রেখে পুলিশের এমন তৎপরতায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। বিশেষ করে বাজার ও হাট এলাকায় পুলিশের উপস্থিতি বাড়ায় ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে নিরাপত্তাবোধ তৈরি হয়েছে।

তারা মনে করছেন, পুলিশের এ ধরনের কার্যক্রম উৎসবমুখর পরিবেশ বজায় রাখার পাশাপাশি অপরাধ দমনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সোমবার, ১১ মে ২০২৬

পুলিশ সপ্তাহ উপলক্ষে বাহুবলে পুলিশের মহড়া, নিরাপত্তা জোরদার

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ