গ্রীষ্মকাল মানেই তরমুজের দাপট। কিন্তু পুষ্টিগুণের দিক থেকে তার নিকটাত্মীয় খরমুজও কোনো অংশে কম নয়। বাজারে এখন সাম্মাম, রক মেলন বা বাঙ্গি নামে যে হলুদ-কমলা রঙের ফলগুলো দেখা যাচ্ছে, সেগুলো মূলত খরমুজেরই ভিন্ন ভিন্ন রূপ।
পুষ্টিবিদ ইসরাত জাহান বলছেন, খরমুজ বা সাম্মাম ভিটামিন ও খনিজ উপাদানে ভরপুর। গরমের সময় শরীরের পানিশূন্যতা রোধ, কোষ্ঠকাঠিন্য কমানো এবং রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে এই ফল বেশ কার্যকর।
খরমুজে প্রায় ৯০ থেকে ৯২ শতাংশ পানি থাকে। প্রচণ্ড গরমে শরীরের পানিশূন্যতা রোধে এটি দারুণ সহায়ক।
ঘামের সঙ্গে শরীর থেকে লবণ বেরিয়ে যায়। খরমুজে থাকা পানি ও পটাশিয়াম সেই ঘাটতি পূরণ করে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
হলুদ-কমলা রঙের কারণেই বোঝা যায়, খরমুজে আছে ভিটামিন ‘এ’ ও বিটা ক্যারোটিন। এগুলো রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায় এবং চোখ ভালো রাখতে সহায়তা করে।
খরমুজে প্রচুর ভিটামিন ‘সি’ থাকে। এই ভিটামিন শরীরে জমা থাকে না, তাই প্রতিদিন খাবারের মাধ্যমে নিতে হয়। রান্নার সময় ভিটামিন ‘সি’ নষ্ট হয়ে যায় বলে তাজা ফল হিসেবে খরমুজ খাওয়াই সবচেয়ে ভালো উপায়।
পর্যাপ্ত ফাইবার বা খাদ্য–আঁশ থাকায় খরমুজ কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে।
প্রতি ১০০ গ্রাম খরমুজে মাত্র ৩০ থেকে ৩৫ ক্যালরি থাকে। তাই ডায়েট নিয়ন্ত্রণে থাকা মানুষের জন্য এটি ভালো একটি স্ন্যাক।
উচ্চ পটাশিয়াম হৃদ্যন্ত্র ভালো রাখতে এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতে ভূমিকা রাখে।
খরমুজের অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকের সজীবতা ধরে রাখতে সাহায্য করে এবং অকালবার্ধক্য কমায়।
বাড়ন্ত শিশু ও বয়স্কদের হজমের সমস্যায় খরমুজ বেশ উপকারী। যারা ডায়েট করছেন, তাঁদের জন্য এটি একটি সহজ ও স্বাস্থ্যকর স্ন্যাক। মিষ্টি স্বাদের কারণে এতে থাকা কার্বোহাইড্রেট দ্রুত শক্তি জোগায়, ক্লান্তি কাটাতে সাহায্য করে।
বৈজ্ঞানিকভাবে সাম্মাম, রক মেলন, বাঙ্গি সবই ‘মাস্কমেলন’ প্রজাতির। মধ্যপ্রাচ্যে এটি সাম্মাম, যুক্তরাষ্ট্র বা অস্ট্রেলিয়ায় রক মেলন নামে পরিচিত। আমাদের দেশে বাঙ্গি একটি পরিচিত স্থানীয় জাত। চামড়া কখনো জালের মতো খসখসে, আবার কখনো মসৃণ হলেও পুষ্টিগুণ প্রায় একই।
যাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই, তারা পরিমিত পরিমাণে খাবেন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেবেন। ফ্যাটি লিভারের সমস্যা থাকলে বা যাদের সুগার লেভেল দ্রুত ওঠানামা করে, তাদের অতিরিক্ত মিষ্টিজাতীয় ফল এড়িয়ে চলাই ভালো।

সোমবার, ১১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

আপনার মতামত লিখুন