ঢাকা    রোববার, ১০ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কোরবানির গরু কিনলে ছাগল ফ্রি

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১০ মে ২০২৬

কোরবানির গরু কিনলে ছাগল ফ্রি

কোরবানির ঈদকে সামনে রেখে ব্যতিক্রমী এক অফার ঘোষণা করেছেন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার এক খামারি। তার খামারের বড় দুটি ষাঁড় ‘কালু’ বা ‘ধলু’ কিনলে ক্রেতারা উপহার হিসেবে একটি করে ছাগল পাবেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মোরেলগঞ্জ উপজেলার ১৬ নম্বর খাওলিয়া ইউনিয়নের পশ্চিম খাওলিয়া গ্রামে অবস্থিত ‘তাজু ডেইরী ফার্ম’-এর মালিক তাজুল ইসলাম এই ঘোষণা দেন। তার খামারে লালন-পালন করা বিশাল আকৃতির দুই ষাঁড় এখন এলাকায় ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দু।

খামারির তথ্যমতে, ফ্রিজিয়ান জাতের ‘কালু’ নামের ষাঁড়টির ওজন প্রায় ৪০ মণ এবং দৈর্ঘ্য ৭ ফুট। এটিকে তিনি বাগেরহাট জেলার সবচেয়ে বড় গরু হিসেবে দাবি করছেন। এর দাম ধরা হয়েছে প্রায় ১৫ লাখ টাকা। একই খামারের আরেকটি ষাঁড় ‘ধলু’র ওজন প্রায় ২৫ মণ এবং দাম চাওয়া হচ্ছে ১০ লাখ টাকা।

তাজুল ইসলাম জানান, প্রায় ২৮ থেকে ২৯ মাস ধরে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে গরুগুলো লালন-পালন করা হয়েছে। কাঁচা ঘাস, কুঁড়া ও ভুসি ছাড়া কোনো ক্ষতিকর খাবার দেওয়া হয়নি বলে তিনি দাবি করেন। ঈদ উপলক্ষে ক্রেতাদের জন্য বিশেষ অফার হিসেবে প্রতিটি গরুর সঙ্গে ২৫ হাজার টাকা মূল্যের একটি করে ছাগল উপহার দেওয়া হবে। ফলে একসঙ্গে দুটি গরু কিনলে প্রায় ৫০ হাজার টাকার দুটি ছাগল পাওয়া যাবে।

এ ব্যতিক্রমী অফারের খবর ছড়িয়ে পড়ার পর প্রতিদিনই দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ খামারে ভিড় করছেন। অনেকেই গরু দুটি দেখতে এসে ছবি ও ভিডিও ধারণ করছেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে।

স্থানীয়দের মতে, এবারের কোরবানির হাটে ‘কালু’ ও ‘ধলু’ই মোরেলগঞ্জের প্রধান আকর্ষণ হিসেবে বিবেচিত হচ্ছে। খামারি তাজুল ইসলাম মূলত দুগ্ধ খামার পরিচালনা করলেও শখের বশে কোরবানির জন্য ষাঁড় লালন-পালন করেন। এবারই প্রথম এত বড় আকৃতির গরু নিয়ে তিনি ব্যাপক আলোচনায় এসেছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রোববার, ১০ মে ২০২৬

কোরবানির গরু কিনলে ছাগল ফ্রি

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ