নাটোরের লালপুরে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন ও পরিবহনের দায়ে এক ইটভাটা মালিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১০ মে) দুপুরে উপজেলার পালপাড়া বাকনাই এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, লালপুর থানা পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার সময় এসএমকে (SMK) ইটভাটার মালিক উজ্জল হোসেন (৩৫)কে হাতেনাতে আটক করে। তিনি উপজেলার বাকনাই পালপাড়া গ্রামের বাসিন্দা।
অভিযান চলাকালে দেখা যায়, ফসলি জমির উর্বর মাটি কেটে বিভিন্ন যানবাহনের মাধ্যমে ইটভাটায় নেওয়া হচ্ছিল। এতে কৃষিজমির স্বাভাবিক উৎপাদন ব্যবস্থা ও পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়। পরে ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ করে অভিযুক্তকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।
লালপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবীর হোসেন বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে বিচারকার্য পরিচালনা করেন। অভিযুক্ত ব্যক্তি অপরাধ স্বীকার করলে আদালত তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কৃষিজমির উর্বরতা রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্থানীয় সচেতন মহল জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় কৃষিজমির মাটি কেটে ইটভাটায় সরবরাহ করা হচ্ছে। এতে একদিকে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে, অন্যদিকে পরিবেশ ও গ্রামীণ সড়ক ক্ষতির মুখে পড়ছে। তারা অবৈধ মাটি কাটার বিরুদ্ধে আরও কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।

রোববার, ১০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

আপনার মতামত লিখুন