ঢাকা    রোববার, ১০ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবে গণশুনানি ২০–২১ মে

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১০ মে ২০২৬

বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবে গণশুনানি ২০–২১ মে

বিদ্যুতের পাইকারি, সঞ্চালন ও খুচরা পর্যায়ে মূল্যহার পরিবর্তনের প্রস্তাব নিয়ে আগামী ২০ ও ২১ মে গণশুনানি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ঘাটতির লোকসান কমাতে বিদ্যুতের দাম ১৭ থেকে ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে। এ প্রস্তাবের ধারাবাহিকতায় সংশ্লিষ্ট বিতরণ ও সঞ্চালন কোম্পানিগুলোর আবেদনও বিবেচনায় নিয়ে গণশুনানির আয়োজন করা হচ্ছে।

বিইআরসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বাবিউবো) পাইকারি মূল্যহার পরিবর্তন, পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির (পিজিবিপিএলসি) সঞ্চালন মূল্যহার পরিবর্তন এবং বিভিন্ন বিতরণ কোম্পানির (বাপবিবো, ডিপিডিসি, ডেসকো, ওজোপাডিকো ও নেসকো) খুচরা মূল্যহার পরিবর্তনের প্রস্তাব ইতোমধ্যে কমিশনে জমা পড়েছে।

গণশুনানির সূচি অনুযায়ী, ২০ মে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকার খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) অডিটোরিয়ামে বাবিউবোর পাইকারি মূল্যহার নিয়ে শুনানি হবে। একই দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পিজিবিপিএলসির সঞ্চালন মূল্যহার নিয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

এরপর ২১ মে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর খুচরা মূল্যহার পরিবর্তন বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হবে।

বিইআরসি জানিয়েছে, বিদ্যুৎ খাতে চলমান আর্থিক ঘাটতি কমাতে এই মূল্যহার সমন্বয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কারিগরি কমিটি প্রস্তাবগুলো পর্যালোচনা করছে এবং গণশুনানির মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রোববার, ১০ মে ২০২৬

বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবে গণশুনানি ২০–২১ মে

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ