নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের সদস্যদের দেখতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।
রোববার দুপুরে বার্ন ইনস্টিটিউটে গিয়ে তিনি দগ্ধদের চিকিৎসার খোঁজ নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, গৃহকর্তা গ্যাস লাইট দিয়ে আগুন জ্বালানোর সঙ্গে সঙ্গে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে শিশুসহ পরিবারের পাঁচ সদস্য দগ্ধ হন। তাদের শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি।
প্রাথমিক তথ্যে জানা গেছে, বিস্ফোরণের সময় বাসার দরজা-জানালা বন্ধ থাকায় আগুনের তীব্রতা বেড়ে যায় বলে মন্তব্য করেন মন্ত্রী।
তিনি বলেন, দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে এবং প্রয়োজন হলে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে।
গ্যাস সিলিন্ডার ও লাইনের গ্যাস ব্যবহারে সচেতনতার অভাব রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, যারা সিলিন্ডার ব্যবহার করেন তাদের সেটি বাসার বাইরে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি গ্যাস লিকেজ আছে কি না, তা আগে থেকেই পরীক্ষা করার আহ্বান জানান তিনি।
সরকারি গ্যাস সংযোগ ব্যবহারকারীদেরও সংযোগ নেওয়ার সময় লিকেজ পরীক্ষা এবং চুলা জ্বালানোর আগে দরজা-জানালা খুলে রাখার পরামর্শ দেন তিনি।
এ ধরনের দুর্ঘটনা এড়াতে সচেতনতা বাড়াতে আগামী দুই-এক দিনের মধ্যে আন্তঃমন্ত্রণালয় সভা আয়োজন করা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

রোববার, ১০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

আপনার মতামত লিখুন