ঢাকা    সোমবার, ১১ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনে আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৪ মে ২০২৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনে আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান সোমবার (৪ মে) বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেছেন।

বিকেল ৩টার দিকে তিনি ট্রাইব্যুনাল প্রাঙ্গণে পৌঁছালে প্রসিকিউশনের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। পরে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর এজলাসকক্ষে যান এবং বিচারিক পরিবেশ ও অবকাঠামোগত সুবিধা পর্যবেক্ষণ করেন।

আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম ট্রাইব্যুনাল সফর।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এটি নিয়মিত দাপ্তরিক পরিদর্শনের অংশ। সফর শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলার কথা রয়েছে তার। সেখানে ট্রাইব্যুনালের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি বক্তব্য দিতে পারেন।

পরিদর্শনের সময় প্রসিকিউশনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিষয় : আইনমন্ত্রী

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সোমবার, ১১ মে ২০২৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনে আইনমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান সোমবার (৪ মে) বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেছেন।

বিকেল ৩টার দিকে তিনি ট্রাইব্যুনাল প্রাঙ্গণে পৌঁছালে প্রসিকিউশনের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। পরে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর এজলাসকক্ষে যান এবং বিচারিক পরিবেশ ও অবকাঠামোগত সুবিধা পর্যবেক্ষণ করেন।

আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম ট্রাইব্যুনাল সফর।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এটি নিয়মিত দাপ্তরিক পরিদর্শনের অংশ। সফর শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলার কথা রয়েছে তার। সেখানে ট্রাইব্যুনালের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি বক্তব্য দিতে পারেন।

পরিদর্শনের সময় প্রসিকিউশনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ