পরিকল্পিতভাবে চাষাবাদ করা গেলে কৃষিতে বড় ধরনের বিপ্লব ঘটবে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি।
তিনি বলেন, কৃষকরা যদি উৎপাদিত ফসল সঠিকভাবে বাজারজাত করতে পারে, তবে তারা সরাসরি আর্থিকভাবে লাভবান হবে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পলিহাউস ও সাশ্রয়ী সেচ পদ্ধতিতে চাষাবাদ জনপ্রিয় করা গেলে কৃষিক্ষেত্রে বিপ্লব ঘটানো সম্ভব হবে এবং কৃষকরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে।
শনিবার (২ মে) বেলা ১টায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে পানি সাশ্রয়ী সেচ প্রযুক্তি এবং পলিহাউসে উৎপাদিত ফসলের গুণগত মান রক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। একই অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের সদস্যদের মাঝে প্রধানমন্ত্রী প্রদত্ত চেক বিতরণ এবং শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং বিএডিসি (সেচ) এর আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নিয়ামত উল্লাহ, বিএডিসি (সেচ) এর প্রধান প্রকৌশলী মুহাম্মদ বদিউল আলম সরকার, বুয়েটের অধ্যাপক ড. সারা বেগম, হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর নুরুন নাহার, পানি সাশ্রয়ী ও পলিহাউস নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী মাহাবুব আলম এবং রংপুর সার্কেলের (সেচ) তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল হাসান মো. মিজানুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাজিদ উল মাহমুদ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস এবং ওসি মিন্টু দে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী।

সোমবার, ১১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

আপনার মতামত লিখুন