দিনাজপুরের ঘোড়াঘাটে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস। দিবসটি উপলক্ষে শুক্রবার (১ মে) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ঘোড়াঘাট উপজেলা শাখার উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল ১১টায় উপজেলার রানিগঞ্জ বাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও শ্রমজীবী মানুষ অংশগ্রহণ করেন। স্লোগানে স্লোগানে মুখরিত র্যালিটি বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে লিটন মার্কেট এলাকায় এসে শেষ হয়।
র্যালি শেষে সেখানে অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত আলোচনা সভা। উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. জালাল উদ্দিন সরকারের সভাপতিত্বে এবং সদস্য সচিব মনিরুজ্জামান চৌধুরীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মাহবুবুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া।
বক্তারা মহান মে দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, ১৮৮৬ সালের ১ মে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের যে সংগ্রাম শুরু হয়েছিল, তা আজও বিশ্বজুড়ে শ্রমিকদের অনুপ্রেরণা জোগায়। তারা বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি, কর্মঘণ্টা নির্ধারণ, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। মে দিবসের চেতনাকে ধারণ করে সকল শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের অধিকার আদায়ে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়, যা পুরো আয়োজনকে আরও উৎসবমুখর করে তোলে।

সোমবার, ১১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

আপনার মতামত লিখুন