দিনাজপুরের ঘোড়াঘাটে যথাযোগ্য মর্যাদা, উৎসবমুখর পরিবেশ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মহান মে দিবস। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের ঐতিহাসিক এ দিনটি উপলক্ষে শুক্রবার (১ মে) সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকায় উৎসবের আমেজ লক্ষ্য করা যায়।
দিবসটি ঘিরে ঘোড়াঘাট থানা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং- রাজ ১২৮৯)-এর উদ্যোগে আয়োজন করা হয় এক বিশাল বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার। সকালেই রানীগঞ্জ বাজার এলাকায় জড়ো হন ইউনিয়নের শত শত শ্রমিক। লাল ও কমলা রঙের টি-শার্ট পরিহিত শ্রমিকদের উপস্থিতিতে পুরো এলাকা হয়ে ওঠে প্রাণবন্ত ও উদ্দীপনাময়। নানা স্লোগানে মুখরিত র্যালিটি রানীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে, যা স্থানীয়দের মাঝেও ব্যাপক আগ্রহ ও সাড়া ফেলে।
র্যালি শেষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এবং উপজেলা বিএনপির ক্ষুদ্র সমবায় সম্পাদক মো. মাহফুজার রহমান (মাহফুজ)। সভায় বক্তারা মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করাই এই দিবসের মূল লক্ষ্য। তারা আরও বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে শ্রমিকদের অবদান অপরিসীম, কিন্তু বাস্তবতায় তারা এখনও নানা বঞ্চনা ও বৈষম্যের শিকার।
বক্তারা নিম্ন আয়ের খেটে খাওয়া শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে কর্মক্ষেত্রে হয়রানি, শোষণ ও বৈষম্য বন্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। শ্রমিকদের অধিকার রক্ষায় সংগঠনের ভূমিকা আরও জোরদার করার প্রতিশ্রুতিও ব্যক্ত করা হয় সভায়।
অনুষ্ঠানে ইউনিয়নের স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের শ্রমিক, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। পুরো আয়োজনটি শ্রমিকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করে এবং তাদের অধিকার আদায়ের প্রত্যয়ে আরও দৃঢ় করে তোলে।

সোমবার, ১১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

আপনার মতামত লিখুন