ঢাকা    সোমবার, ১১ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

চৌদ্দগ্রাম ইউনিয়ন ভূমি (শুকচাইল) অফিসের ফটক খোলা কিন্তু অফিস ফাঁকা

ছবি : প্রতিনিধি

 কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথ দীঘি ইউনিয়ন ভূমি অফিস (শুকচাইল) নিয়ে সেবা প্রত্যাশীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

অভিযোগ উঠেছে, সরকারি অফিস নির্ধারিত সময় অনুযায়ী খোলা থাকার নিয়ম থাকলেও বেলা ১০টার দিকে অফিসে কোনো কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন না, এমনকি দায়িত্বশীলদের খুঁজে পাওয়া যায়নি| স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এই ভূমি অফিসে সেবা নিতে আসা মানুষদের নানা ধরনের ভোগান্তির অভিযোগ রয়েছে।

এরই ধারাবাহিকতায় প্রতিনিধি সরেজমিনে গিয়ে দেখতে পান, অফিসের ফটক খোলা থাকলেও ভেতরে কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী উপস্থিত নেই। নিয়ম অনুযায়ী সরকারি অফিস সকাল ৯টা থেকে কার্যক্রম শুরু করার কথা থাকলেও তা মানা হয়নি বলে অভিযোগ রয়েছে। অফিসটিতে একজন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বা নায়েব, একজন অফিস সহায়ক এবং একজন পিয়ন দায়িত্বে থাকেন বলে জানা গেছে।

এ বিষয়ে নায়েব মো. ইউসুফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি কুমিল্লা জেলায় একটি মামলার হাজিরায় রয়েছেন, তাই অফিসে উপস্থিত থাকতে পারেননি।

অন্যদিকে সকাল সাড়ে নয়টার দিকে অফিস সহায়ক মেহেদী হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অফিসে আসছেন বলে জানান, তবে পরবর্তীতে একাধিকবার ফোন করলেও তিনি আর সাড়া দেননি। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।

তারা বলছেন, একটি সরকারি সেবামূলক প্রতিষ্ঠানে এমন অনিয়ম সাধারণ মানুষের ভোগান্তি বাড়াচ্ছে এবং ভূমি সংক্রান্ত সেবা ব্যাহত হচ্ছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নুরুল আমিন জানান, বিষয়টি তিনি জেনেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ. বি. এম. মশিউজ্জামানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি বলে জানা গেছ।

স্থানীয়রা দ্রুত তদন্ত করে দায়িত্বে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে জনগণ নিয়মিত ও সঠিক সেবা পেতে পারে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সোমবার, ১১ মে ২০২৬

চৌদ্দগ্রাম ইউনিয়ন ভূমি (শুকচাইল) অফিসের ফটক খোলা কিন্তু অফিস ফাঁকা

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ