ঢাকা    সোমবার, ১১ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মুকসুদপুরে কাভার্ড ভ্যানের চাপায় নিহত- ১জন

ছবি : মুকসুদপুরে কাভার্ড ভ্যানের চাপায় নিহত- ১জন

গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় খিরোধ বাড়ৈই (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

গত ১১ এপ্রিল শনিবার দুপুরে উপজেলার টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কের জলিরপাড় বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে বুধবার (১৫ এপ্রিল) রাতে তিনি মারা যান।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে খিরোধ বাড়ৈই জলিরপাড় বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় প্রাণ কোম্পানির একটি দ্রুতগতির কাভার্ড ভ্যান তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠান। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তার মৃত্যু হয়।

নিহত খিরোধ বাড়ৈই মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়নের দাড়িয়া গ্রামের মৃত কালিপদ বাড়ৈইয়ের ছেলে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “সড়ক দুর্ঘটনার বিষয়টি এখনও আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। কেউ অভিযোগ করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সোমবার, ১১ মে ২০২৬

মুকসুদপুরে কাভার্ড ভ্যানের চাপায় নিহত- ১জন

প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

featured Image

গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় খিরোধ বাড়ৈই (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

গত ১১ এপ্রিল শনিবার দুপুরে উপজেলার টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কের জলিরপাড় বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে বুধবার (১৫ এপ্রিল) রাতে তিনি মারা যান।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে খিরোধ বাড়ৈই জলিরপাড় বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় প্রাণ কোম্পানির একটি দ্রুতগতির কাভার্ড ভ্যান তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠান। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তার মৃত্যু হয়।

নিহত খিরোধ বাড়ৈই মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়নের দাড়িয়া গ্রামের মৃত কালিপদ বাড়ৈইয়ের ছেলে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “সড়ক দুর্ঘটনার বিষয়টি এখনও আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। কেউ অভিযোগ করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ