ঢাকা    সোমবার, ১১ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কিশোরগঞ্জে স্বতন্ত্র প্রার্থী সমর্থককে কুপিয়ে জখম

ছবি সংগৃহীত

কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে ভোট দেওয়ার পর বাড়ি ফেরার পথে স্বতন্ত্র (বিএনপি বিদ্রোহী) হাঁস প্রতীকের প্রার্থী শেখ মজিবুর রহমান ইকবালের এক সমর্থককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে বিএনপি প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।

ঘটনা ঘটে বৃহস্পতিবার সকালে বাজিতপুর উপজেলার হালিমপুর ইউনিয়ন পরিষদের পেছনে। আহত ব্যক্তি মো. কাইয়ুম (৬০), হালিমপুর এলাকার মৃত সাহেব আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, কাইয়ুম হালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর বাড়ি ফেরার পথে বিএনপি প্রার্থী সৈয়দ এহসানুল হুদার সমর্থকরা বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। গুরুতর আহত কাইয়ুমকে স্থানীয়রা উদ্ধার করে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শহীদুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী পাঠানো হয়েছে। বর্তমানে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সোমবার, ১১ মে ২০২৬

কিশোরগঞ্জে স্বতন্ত্র প্রার্থী সমর্থককে কুপিয়ে জখম

প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে ভোট দেওয়ার পর বাড়ি ফেরার পথে স্বতন্ত্র (বিএনপি বিদ্রোহী) হাঁস প্রতীকের প্রার্থী শেখ মজিবুর রহমান ইকবালের এক সমর্থককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে বিএনপি প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।

ঘটনা ঘটে বৃহস্পতিবার সকালে বাজিতপুর উপজেলার হালিমপুর ইউনিয়ন পরিষদের পেছনে। আহত ব্যক্তি মো. কাইয়ুম (৬০), হালিমপুর এলাকার মৃত সাহেব আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, কাইয়ুম হালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর বাড়ি ফেরার পথে বিএনপি প্রার্থী সৈয়দ এহসানুল হুদার সমর্থকরা বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। গুরুতর আহত কাইয়ুমকে স্থানীয়রা উদ্ধার করে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শহীদুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী পাঠানো হয়েছে। বর্তমানে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ