রংপুরের পীরগাছা উপজেলায় গবাদিপশু খামারিদের দক্ষতা বৃদ্ধি, দুধ উৎপাদন বাড়ানো এবং লাভজনক খামার গঠনের লক্ষ্যে একদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ মে ২০২৬) ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণের বিষয় ছিল “অধিক দুধ উৎপাদন, গাভী পালন ও লাভজনক খামার গঠন”। এতে উপজেলার বিভিন্ন এলাকার খামারিরা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে আধুনিক গাভী পালন পদ্ধতি, উন্নত খাদ্য ব্যবস্থাপনা, কৃত্রিম প্রজনন প্রযুক্তি, প্রাণীর স্বাস্থ্যসেবা, খামারের পরিচ্ছন্নতা এবং সঠিক রেকর্ড সংরক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়। অংশগ্রহণকারীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে তারা বাস্তব জীবনে এসব পদ্ধতি প্রয়োগ করতে পারেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ একরামুল ইসলাম মন্ডল। সভাপতিত্ব করেন ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের রিজিওনাল সেলস ম্যানেজার ডাঃ মোঃ এরমান আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন এএসএম জুয়েল রানা।
বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গাভীর সঠিক পরিচর্যা নিশ্চিত করা গেলে দুধ উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব। একই সঙ্গে খামারকে লাভজনক করা এবং উৎপাদন খরচ কমানোও সহজ হবে। তারা খামারিদের নিয়মিত প্রশিক্ষণ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
প্রশিক্ষণে রোগ নিয়ন্ত্রণ, প্রজনন ব্যবস্থাপনা ও খামার ব্যবস্থাপনার বিভিন্ন কৌশল তুলে ধরা হয়। অংশগ্রহণকারীদের উৎসাহিত করতে একটি কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী খামারিদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। আয়োজকরা জানান, দেশের বিভিন্ন জেলায় এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম নিয়মিতভাবে চালু থাকবে, যা প্রাণিসম্পদ খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রোববার, ১০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন