জাতীয় পতাকাবাহী Biman Bangladesh Airlines–এর বহরে বৈচিত্র্যময় উড়োজাহাজ সংযোজনের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে ইউরোপভিত্তিক উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান Airbus। প্রতিষ্ঠানটির সহসভাপতি Edward Delahaye মঙ্গলবার এ আগ্রহের কথা জানান।
রাজধানীর Bangladesh Secretariat-এ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী Afroza Khanam, প্রতিমন্ত্রী M Rashiduzzaman Millat, মন্ত্রণালয়ের সচিব Fahmida Akhtar এবং বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা Kaiser Sohel Ahmed।
বৈঠকে এয়ারবাস প্রতিনিধিরা জানান, তারা বিমানের বর্তমান উড়োজাহাজ বহরে বিভিন্ন ধরনের বিমান যুক্ত করার পরিকল্পনায় অংশ নিতে আগ্রহী। বহরে একই নির্মাতার ওপর নির্ভরতা কমিয়ে বিভিন্ন উৎস থেকে উড়োজাহাজ অন্তর্ভুক্ত করার বিষয়টি নিয়েও আলোচনা হয়।
এ সময় মন্ত্রী ও প্রতিমন্ত্রী বলেন, জাতীয় বিমান সংস্থার সক্ষমতা বাড়াতে সরকার বহর সম্প্রসারণ ও আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহও তারা প্রকাশ করেন।
বৈঠকে ভবিষ্যতে জাতীয় বিমান সংস্থার সেবা সম্প্রসারণ, আন্তর্জাতিক মানের উড়োজাহাজ সংযোজন এবং যাত্রীসেবার মান উন্নয়নের বিষয়েও আলোচনা হয়েছে।
বিষয় : বিমান

সোমবার, ১১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন