ঢাকা    সোমবার, ১১ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

স্পেন ও পর্তুগাল বাংলা প্রেসক্লাবের যৌথ উদ্যোগে প্রবাসী কমিউনিটি উন্নয়নের অঙ্গীকার

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৫ মে ২০২৬

স্পেন ও পর্তুগাল বাংলা প্রেসক্লাবের যৌথ উদ্যোগে প্রবাসী কমিউনিটি উন্নয়নের অঙ্গীকার

স্পেন ও পর্তুগালে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে সেতুবন্ধন তৈরি এবং প্রবাসীদের অধিকার রক্ষায় একযোগে কাজ করার লক্ষ্য নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার স্পেনের রাজধানী মাদ্রিদের বাংলাদেশ অধ্যুষিত এলাকা লাভাপিয়েসে স্থানীয় একটি রেস্তোরাঁয় এই সভা হয়।

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সভাপতি রাসেল আহম্মেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এতে অংশ নেয়। দলে ছিলেন সাবেক সভাপতি রনি মোহাম্মদ, উপদেষ্টা জাহিদ কায়সার, সাধারণ সম্পাদক শহীদ আহমদ প্রিন্স, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন আসাদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ আল আসাদ, সজিব হোম রায়, আকবর হোসেন এবং নোটিসিয়াস বাংলার মাল্টিমিডিয়া প্রধান আর এ ইহসান। দুই দিনের এই কর্মসূচিতে স্পেনের বিভিন্ন সাংবাদিক ও কমিউনিটি নেতারাও উপস্থিত ছিলেন।

সভায় স্পেন প্রেসক্লাবের সভাপতি বকুল খান ও সাধারণ সম্পাদক ফখরুদ্দিন রাজির নেতৃত্বে আরও অনেকে অংশ নেন। এছাড়া স্পেন বিএনপির সভাপতি জামাল উদ্দিন মনির, রমিজ উদ্দিন, মাদ্রিদের বাইতুল মোকাররম জামে মসজিদের সাধারণ সম্পাদক আল আমিন এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সভাপতি আব্দুল মালিকসহ বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ইউরোপের দুই প্রতিবেশী দেশ স্পেন ও পর্তুগালে বসবাসরত বাংলাদেশিদের স্বার্থ সংরক্ষণে সঠিক তথ্য প্রদান এবং আইনি ও সামাজিক সমস্যার সমাধানে প্রেসক্লাবগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তারা দুই দেশের সাংবাদিক সংগঠনের মধ্যে সহযোগিতা বাড়িয়ে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।

আলোচনায় প্রবাসী বাংলাদেশিদের সমস্যা সমাধানে যৌথ উদ্যোগ নেওয়া এবং ভবিষ্যতে যৌথ কর্মসূচি ও কমিউনিটি সেবামূলক কার্যক্রম পরিচালনার বিষয়ে ঐকমত্য হয়। এতে প্রবাসী সমাজকে আরও সংগঠিত ও কার্যকরভাবে সহায়তা করার সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করা হয়।

বিষয় : পর্তুগাল স্পেন

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সোমবার, ১১ মে ২০২৬

স্পেন ও পর্তুগাল বাংলা প্রেসক্লাবের যৌথ উদ্যোগে প্রবাসী কমিউনিটি উন্নয়নের অঙ্গীকার

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

স্পেন ও পর্তুগালে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে সেতুবন্ধন তৈরি এবং প্রবাসীদের অধিকার রক্ষায় একযোগে কাজ করার লক্ষ্য নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার স্পেনের রাজধানী মাদ্রিদের বাংলাদেশ অধ্যুষিত এলাকা লাভাপিয়েসে স্থানীয় একটি রেস্তোরাঁয় এই সভা হয়।

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সভাপতি রাসেল আহম্মেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এতে অংশ নেয়। দলে ছিলেন সাবেক সভাপতি রনি মোহাম্মদ, উপদেষ্টা জাহিদ কায়সার, সাধারণ সম্পাদক শহীদ আহমদ প্রিন্স, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন আসাদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ আল আসাদ, সজিব হোম রায়, আকবর হোসেন এবং নোটিসিয়াস বাংলার মাল্টিমিডিয়া প্রধান আর এ ইহসান। দুই দিনের এই কর্মসূচিতে স্পেনের বিভিন্ন সাংবাদিক ও কমিউনিটি নেতারাও উপস্থিত ছিলেন।

সভায় স্পেন প্রেসক্লাবের সভাপতি বকুল খান ও সাধারণ সম্পাদক ফখরুদ্দিন রাজির নেতৃত্বে আরও অনেকে অংশ নেন। এছাড়া স্পেন বিএনপির সভাপতি জামাল উদ্দিন মনির, রমিজ উদ্দিন, মাদ্রিদের বাইতুল মোকাররম জামে মসজিদের সাধারণ সম্পাদক আল আমিন এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সভাপতি আব্দুল মালিকসহ বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ইউরোপের দুই প্রতিবেশী দেশ স্পেন ও পর্তুগালে বসবাসরত বাংলাদেশিদের স্বার্থ সংরক্ষণে সঠিক তথ্য প্রদান এবং আইনি ও সামাজিক সমস্যার সমাধানে প্রেসক্লাবগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তারা দুই দেশের সাংবাদিক সংগঠনের মধ্যে সহযোগিতা বাড়িয়ে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।

আলোচনায় প্রবাসী বাংলাদেশিদের সমস্যা সমাধানে যৌথ উদ্যোগ নেওয়া এবং ভবিষ্যতে যৌথ কর্মসূচি ও কমিউনিটি সেবামূলক কার্যক্রম পরিচালনার বিষয়ে ঐকমত্য হয়। এতে প্রবাসী সমাজকে আরও সংগঠিত ও কার্যকরভাবে সহায়তা করার সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করা হয়।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ