ঢাকা    সোমবার, ১১ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বিপদগ্রস্ত জাহাজ থেকে ভারতীয়সহ ৭ নাবিক উদ্ধার করল পাকিস্তান

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৫ মে ২০২৬

বিপদগ্রস্ত জাহাজ থেকে ভারতীয়সহ ৭ নাবিক উদ্ধার করল পাকিস্তান

আরব সাগরে যান্ত্রিক ত্রুটির কারণে বিপদে পড়া একটি বাণিজ্যিক জাহাজ থেকে ছয় ভারতীয়সহ মোট সাত নাবিককে উদ্ধার করেছে পাকিস্তান নৌবাহিনী। সোমবার নিরাপত্তা সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ওমান থেকে ভারতের উদ্দেশ্যে যাত্রা করা এমভি গৌতম নামের জাহাজটি মাঝসমুদ্রে হঠাৎ যান্ত্রিক সমস্যায় পড়ে বিপদে পড়ে। জাহাজটিতে থাকা ছয়জন ভারতীয় ও একজন ইন্দোনেশীয় নাবিক জরুরি সহায়তার প্রয়োজন হলে তারা সংকটাপন্ন অবস্থায় পড়ে যান।

ঘটনার পর ভারতের মেরিটাইম রেসকিউ অ্যান্ড কো-অর্ডিনেশন সেন্টার (এমআরসিসি) পাকিস্তান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে দ্রুত সহায়তা চায়। এরপর পাকিস্তান নৌবাহিনী উদ্ধার অভিযান শুরু করে। অভিযানে পাকিস্তান মেরিটাইম সিকিউরিটি এজেন্সির জাহাজ পিএনএস কাশ্মীর অংশ নেয়।

উদ্ধারের পর নাবিকদের খাবার, চিকিৎসা ও প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। পাকিস্তান নৌবাহিনী জানিয়েছে, সমুদ্রে যেকোনো জরুরি পরিস্থিতিতে তারা দ্রুত সাড়া দিতে প্রস্তুত এবং মানবিক সহায়তায় প্রতিশ্রুতিবদ্ধ।

এর আগে এপ্রিল মাসেও উত্তর আরব সাগরে বিপদগ্রস্ত আরেকটি জাহাজ থেকে ১৮ জন নাবিককে উদ্ধার করেছিল পাকিস্তান নৌবাহিনী। ওই অভিযানে পিএনএস হুনাইন জাহাজ অংশ নিয়ে বিভিন্ন দেশের নাবিকদের নিরাপদে করাচিতে পৌঁছে দেয়।

সাম্প্রতিক এই উদ্ধার অভিযান আঞ্চলিক সমুদ্র নিরাপত্তা ও মানবিক সহায়তায় পাকিস্তান নৌবাহিনীর সক্রিয় ভূমিকা আবারও তুলে ধরেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিষয় : ভারত পাকিস্তান

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সোমবার, ১১ মে ২০২৬

বিপদগ্রস্ত জাহাজ থেকে ভারতীয়সহ ৭ নাবিক উদ্ধার করল পাকিস্তান

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

আরব সাগরে যান্ত্রিক ত্রুটির কারণে বিপদে পড়া একটি বাণিজ্যিক জাহাজ থেকে ছয় ভারতীয়সহ মোট সাত নাবিককে উদ্ধার করেছে পাকিস্তান নৌবাহিনী। সোমবার নিরাপত্তা সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ওমান থেকে ভারতের উদ্দেশ্যে যাত্রা করা এমভি গৌতম নামের জাহাজটি মাঝসমুদ্রে হঠাৎ যান্ত্রিক সমস্যায় পড়ে বিপদে পড়ে। জাহাজটিতে থাকা ছয়জন ভারতীয় ও একজন ইন্দোনেশীয় নাবিক জরুরি সহায়তার প্রয়োজন হলে তারা সংকটাপন্ন অবস্থায় পড়ে যান।

ঘটনার পর ভারতের মেরিটাইম রেসকিউ অ্যান্ড কো-অর্ডিনেশন সেন্টার (এমআরসিসি) পাকিস্তান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে দ্রুত সহায়তা চায়। এরপর পাকিস্তান নৌবাহিনী উদ্ধার অভিযান শুরু করে। অভিযানে পাকিস্তান মেরিটাইম সিকিউরিটি এজেন্সির জাহাজ পিএনএস কাশ্মীর অংশ নেয়।

উদ্ধারের পর নাবিকদের খাবার, চিকিৎসা ও প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। পাকিস্তান নৌবাহিনী জানিয়েছে, সমুদ্রে যেকোনো জরুরি পরিস্থিতিতে তারা দ্রুত সাড়া দিতে প্রস্তুত এবং মানবিক সহায়তায় প্রতিশ্রুতিবদ্ধ।

এর আগে এপ্রিল মাসেও উত্তর আরব সাগরে বিপদগ্রস্ত আরেকটি জাহাজ থেকে ১৮ জন নাবিককে উদ্ধার করেছিল পাকিস্তান নৌবাহিনী। ওই অভিযানে পিএনএস হুনাইন জাহাজ অংশ নিয়ে বিভিন্ন দেশের নাবিকদের নিরাপদে করাচিতে পৌঁছে দেয়।

সাম্প্রতিক এই উদ্ধার অভিযান আঞ্চলিক সমুদ্র নিরাপত্তা ও মানবিক সহায়তায় পাকিস্তান নৌবাহিনীর সক্রিয় ভূমিকা আবারও তুলে ধরেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ