পশ্চিমবঙ্গের ভবানীপুর আসনে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী–কে পরাজিত করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। জয়ের পর তিনি এটিকে হিন্দুত্ববাদের বিজয় বলে দাবি করেছেন।
শুভেন্দুর বক্তব্য অনুযায়ী, মুসলিম ভোটাররা মূলত মমতার পক্ষেই ভোট দিয়েছেন। তবুও তিনি ১৫ হাজারের বেশি ভোটের ব্যবধানে জয় পেয়েছেন বলে দাবি করেন।
ভারতীয় সংবাদমাধ্যম India Today–এর প্রতিবেদনে বলা হয়, শুভেন্দু দাবি করেছেন ভবানীপুরের একটি ওয়ার্ডে মুসলিম ভোটাররা প্রকাশ্যে মমতাকে সমর্থন করেছেন।
তিনি আরও বলেন, হিন্দু, শিখ, জৈন ও বৌদ্ধ সম্প্রদায়ের সমর্থন পেয়েই তিনি জয়ী হয়েছেন। তার ভাষায়, এই ফলাফল হিন্দুত্ববাদী রাজনীতির বিজয়।
এছাড়া তিনিi মন্তব্য করেন, এই পরাজয়ের মাধ্যমে মমতা–র রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটেছে।
বিষয় : ভারত

সোমবার, ১১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন