ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেছেন, ফল প্রকাশে বিজেপির পক্ষে পক্ষপাতমূলক আচরণ করা হচ্ছে।
এক ‘জরুরি বার্তায়’ মমতা বলেন, বিজেপির পরিকল্পনা অনুযায়ী তাদের আসনগুলোর ফল আগে দেখানো হচ্ছে, আর তৃণমূলের ফল পরে প্রকাশ করা হচ্ছে। তার দাবি, এটি একটি পরিকল্পিত নীলনকশার অংশ।
সোমবার (৪ মে) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। তিনি দলের নেতা-কর্মী ও এজেন্টদের উদ্দেশে বলেন, তারা যেন ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং গণনাকেন্দ্র বা স্ট্রং রুম না ছাড়েন।
মমতা আরও অভিযোগ করেন, নির্বাচন কমিশনসহ বিভিন্ন সংস্থা বিজেপির পরিকল্পনা অনুযায়ী কাজ করছে এবং জনসাধারণকে ভুল তথ্য দেওয়া হচ্ছে।
তিনি দলের কর্মীদের উদ্দেশে আশ্বাস দিয়ে বলেন, ফল যাই হোক, তারা আত্মবিশ্বাস নিয়ে লড়াই চালিয়ে যাবে।
এদিকে ভোট গণনায় এখন পর্যন্ত বিজেপি এগিয়ে রয়েছে বলে প্রবণতায় দেখা যাচ্ছে, যদিও তৃণমূলও বেশ কিছু আসনে এগিয়ে আছে। ফল ঘোষণাকে কেন্দ্র করে রাজ্যে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে।
বিষয় : ভারত

সোমবার, ১১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন