ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনাকে কেন্দ্র করে কলকাতার সাখাওয়াত মেমোরিয়াল গণনাকেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন।
প্রতিবেদন অনুযায়ী, গণনাকেন্দ্রে প্রবেশের নিয়ম কঠোরভাবে কার্যকর করতে গিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর মোবাইল ফোন জব্দ করা হয়। কমিশনের নিয়ম অনুযায়ী গণনাকেন্দ্রে মোবাইল ফোন বহনের অনুমতি না থাকায় এই ব্যবস্থা নেওয়া হয়।
একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গণনাকেন্দ্রে উপস্থিত হলে তাকে সেখান থেকে বের হয়ে যেতে বলা হয়। কমিশন জানায়, কেবল প্রার্থী বা অনুমোদিত এজেন্টদেরই গণনাকেন্দ্রে থাকার অনুমতি রয়েছে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোট গণনা প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা এবং কোনো ধরনের অনিয়ম বা বিতর্ক এড়াতেই এই কঠোর নিয়ম প্রয়োগ করা হচ্ছে।
এদিকে ভোট গণনাকে ঘিরে রাজ্যের বিভিন্ন জায়গায় রাজনৈতিক উত্তেজনা ও সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা গেছে, যার প্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
বিষয় : ভারত

সোমবার, ১১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন