ঢাকা    সোমবার, ১১ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

জব্দ ইরানি জাহাজের ক্রুদের পাকিস্তানে হস্তান্তর করল যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৪ মে ২০২৬

জব্দ ইরানি জাহাজের ক্রুদের পাকিস্তানে হস্তান্তর করল যুক্তরাষ্ট্র

অবরোধ ভঙ্গের অভিযোগে জব্দ করা একটি ইরানি জাহাজের ক্রুদের পাকিস্তানে হস্তান্তর করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে জাহাজটিও পাকিস্তানে পাঠানো হয়েছে এবং পরে সেটি মূল মালিকের কাছে ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

মার্কিন গণমাধ্যম এবিসি নিউজ এবং দ্য ডন জানায়, যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ অমান্য করার অভিযোগে ইরানি পতাকাবাহী কনটেইনার জাহাজ এমভি টৌসকা আটক করা হয়। জাহাজটির ২২ জন নাবিককে পরে পাকিস্তানের মাধ্যমে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) মুখপাত্র জানান, গত সপ্তাহে আরও ছয়জন যাত্রীকে একটি আঞ্চলিক দেশে পাঠানো হয়েছিল, যাদের মধ্যে কয়েকজনকে ক্রুদের পরিবারের সদস্য হিসেবে উল্লেখ করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৯ এপ্রিল ওমান উপসাগরের কাছে ইরানের চাবাহার বন্দরের নিকটে জাহাজটি আটক করা হয়। মার্কিন বাহিনী দাবি করে, বারবার সতর্ক করার পরও জাহাজটি নির্দেশনা মানছিল না এবং এটি অবরোধ লঙ্ঘন করছিল।

অন্যদিকে ইরান এই ঘটনাকে অবৈধ বলে আখ্যা দিয়ে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন দাবি করে এবং জাহাজ, নাবিক ও তাদের পরিবারের অবিলম্বে মুক্তির আহ্বান জানায়। ইরানের পক্ষ থেকে ঘটনাটিকে সশস্ত্র জলদস্যুতার সঙ্গে তুলনা করা হয়।

বর্তমানে জাহাজটির মালিকানা পুনরায় মূল মালিকের কাছে ফেরানোর প্রক্রিয়া চলমান রয়েছে বলে মার্কিন সূত্রে জানানো হয়েছে।

বিষয় : ইরান

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সোমবার, ১১ মে ২০২৬

জব্দ ইরানি জাহাজের ক্রুদের পাকিস্তানে হস্তান্তর করল যুক্তরাষ্ট্র

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

অবরোধ ভঙ্গের অভিযোগে জব্দ করা একটি ইরানি জাহাজের ক্রুদের পাকিস্তানে হস্তান্তর করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে জাহাজটিও পাকিস্তানে পাঠানো হয়েছে এবং পরে সেটি মূল মালিকের কাছে ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

মার্কিন গণমাধ্যম এবিসি নিউজ এবং দ্য ডন জানায়, যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ অমান্য করার অভিযোগে ইরানি পতাকাবাহী কনটেইনার জাহাজ এমভি টৌসকা আটক করা হয়। জাহাজটির ২২ জন নাবিককে পরে পাকিস্তানের মাধ্যমে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) মুখপাত্র জানান, গত সপ্তাহে আরও ছয়জন যাত্রীকে একটি আঞ্চলিক দেশে পাঠানো হয়েছিল, যাদের মধ্যে কয়েকজনকে ক্রুদের পরিবারের সদস্য হিসেবে উল্লেখ করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৯ এপ্রিল ওমান উপসাগরের কাছে ইরানের চাবাহার বন্দরের নিকটে জাহাজটি আটক করা হয়। মার্কিন বাহিনী দাবি করে, বারবার সতর্ক করার পরও জাহাজটি নির্দেশনা মানছিল না এবং এটি অবরোধ লঙ্ঘন করছিল।

অন্যদিকে ইরান এই ঘটনাকে অবৈধ বলে আখ্যা দিয়ে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন দাবি করে এবং জাহাজ, নাবিক ও তাদের পরিবারের অবিলম্বে মুক্তির আহ্বান জানায়। ইরানের পক্ষ থেকে ঘটনাটিকে সশস্ত্র জলদস্যুতার সঙ্গে তুলনা করা হয়।

বর্তমানে জাহাজটির মালিকানা পুনরায় মূল মালিকের কাছে ফেরানোর প্রক্রিয়া চলমান রয়েছে বলে মার্কিন সূত্রে জানানো হয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ