ঢাকা    সোমবার, ১১ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ফরিদপুরে দস্যুতা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি হায়দার মোল্লা গ্রেফতার

ছবি : প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা থানার একটি দস্যুতা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি হায়দার মোল্লা (৪৩)কে রাজধানীর লালবাগ এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০

সোমবার (৪ মে ২০২৬) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

র‌্যাব-১০ জানায়, আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় সংগৃহীত গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে লালবাগ থানাধীন রহমতুল্লাহ স্কুল সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের একপর্যায়ে হায়দার মোল্লাকে শনাক্ত করে গ্রেফতার করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, তিনি ফরিদপুর জেলার ভাঙ্গা থানার একটি দস্যুতা মামলায় আদালত কর্তৃক পাঁচ বছর সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হন। একইসঙ্গে অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে। রায়ের পর থেকেই তিনি পলাতক ছিলেন।

র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত হায়দার মোল্লার বিরুদ্ধে ঢাকার ধামরাই থানা এলাকায় আরও দুটি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকার কথা স্বীকার করেছেন।

গ্রেফতারের পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সোমবার, ১১ মে ২০২৬

ফরিদপুরে দস্যুতা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি হায়দার মোল্লা গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

ফরিদপুরের ভাঙ্গা থানার একটি দস্যুতা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি হায়দার মোল্লা (৪৩)কে রাজধানীর লালবাগ এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০

সোমবার (৪ মে ২০২৬) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

র‌্যাব-১০ জানায়, আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় সংগৃহীত গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে লালবাগ থানাধীন রহমতুল্লাহ স্কুল সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের একপর্যায়ে হায়দার মোল্লাকে শনাক্ত করে গ্রেফতার করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, তিনি ফরিদপুর জেলার ভাঙ্গা থানার একটি দস্যুতা মামলায় আদালত কর্তৃক পাঁচ বছর সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হন। একইসঙ্গে অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে। রায়ের পর থেকেই তিনি পলাতক ছিলেন।

র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত হায়দার মোল্লার বিরুদ্ধে ঢাকার ধামরাই থানা এলাকায় আরও দুটি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকার কথা স্বীকার করেছেন।

গ্রেফতারের পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ