ঢাকা    সোমবার, ১১ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ফরিদপুরে সংঘবদ্ধ ধ'র্ষ/ণ মামলার প্রধান আসামি গ্রেফতার

সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গা থানায় দায়ের করা সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি সাদ্দাম শেখ (৩০)কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে জেলার কোতয়ালী থানাধীন মুন্সীবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, গত ৩১ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাদ্দাম শেখ মোবাইল ফোনের মাধ্যমে ৩০ বছর বয়সী ভিকটিমকে অটোরিকশায় ঘোরাফেরার কথা বলে ভাঙ্গা থানার ঘরুয়া এলাকায় ডেকে নেয়। পূর্বপরিচিত হওয়ায় ভিকটিম সরল বিশ্বাসে সেখানে গেলে সাদ্দামসহ অন্যান্য আসামিরা সংঘবদ্ধভাবে তাকে মারধর করে এবং ইচ্ছার বিরুদ্ধে পালাক্রমে ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে। এ সময় ভিকটিমের কাছে থাকা প্রায় ৮০ হাজার টাকা মূল্যের স্বর্ণালঙ্কার ও নগদ ৩ হাজার ৫৭০ টাকা ছিনিয়ে নেওয়া হয়।

এ ঘটনায় ভিকটিম নিজেই ভাঙ্গা থানায় মামলা দায়ের করেন। মামলাটি ১ এপ্রিল দায়ের করা হয়, যার নম্বর ৮৮। মামলায় দণ্ডবিধির ৩২৩ ও ৩৭৯ ধারার পাশাপাশি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(৩)/৩০ ধারা সংযুক্ত করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের গ্রেফতারের জন্য র‌্যাব-১০-এর কাছে সহায়তা চান। এর প্রেক্ষিতে র‌্যাবের একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারি জোরদার করে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে প্রধান আসামিকে আটক করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত সাদ্দাম শেখকে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সোমবার, ১১ মে ২০২৬

ফরিদপুরে সংঘবদ্ধ ধ'র্ষ/ণ মামলার প্রধান আসামি গ্রেফতার

প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৬

featured Image

ফরিদপুরের ভাঙ্গা থানায় দায়ের করা সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি সাদ্দাম শেখ (৩০)কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে জেলার কোতয়ালী থানাধীন মুন্সীবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, গত ৩১ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাদ্দাম শেখ মোবাইল ফোনের মাধ্যমে ৩০ বছর বয়সী ভিকটিমকে অটোরিকশায় ঘোরাফেরার কথা বলে ভাঙ্গা থানার ঘরুয়া এলাকায় ডেকে নেয়। পূর্বপরিচিত হওয়ায় ভিকটিম সরল বিশ্বাসে সেখানে গেলে সাদ্দামসহ অন্যান্য আসামিরা সংঘবদ্ধভাবে তাকে মারধর করে এবং ইচ্ছার বিরুদ্ধে পালাক্রমে ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে। এ সময় ভিকটিমের কাছে থাকা প্রায় ৮০ হাজার টাকা মূল্যের স্বর্ণালঙ্কার ও নগদ ৩ হাজার ৫৭০ টাকা ছিনিয়ে নেওয়া হয়।

এ ঘটনায় ভিকটিম নিজেই ভাঙ্গা থানায় মামলা দায়ের করেন। মামলাটি ১ এপ্রিল দায়ের করা হয়, যার নম্বর ৮৮। মামলায় দণ্ডবিধির ৩২৩ ও ৩৭৯ ধারার পাশাপাশি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(৩)/৩০ ধারা সংযুক্ত করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের গ্রেফতারের জন্য র‌্যাব-১০-এর কাছে সহায়তা চান। এর প্রেক্ষিতে র‌্যাবের একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারি জোরদার করে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে প্রধান আসামিকে আটক করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত সাদ্দাম শেখকে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ