ঢাকা    সোমবার, ১১ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নীলফামারীর ইটাখোলা ইউনিয়ন চেয়ারম্যান হেদায়েত আলী শাহ ফকির গ্রেপ্তার


এম এ মানিক মন্ডল
এম এ মানিক মন্ডল স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

নীলফামারীর ইটাখোলা ইউনিয়ন চেয়ারম্যান হেদায়েত আলী শাহ ফকির গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েত আলী শাহ ফকিরকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে। তিনি নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ-এর জেলা পর্যায়ের নেতা ও জেলা কৃষক লীগের সহসভাপতি ছিলেন।

পুলিশ ও আইনশৃঙ্খলা সূত্রে জানা গেছে, হেদায়েত আলী শাহ ফকির একাধিক হত্যা, নাশকতা, অগ্নিসংযোগ ও সহিংসতার মামলার পলাতক আসামি হিসেবে দীর্ঘদিন ধরেই নজরদারিতে ছিলেন।

তার বিরুদ্ধে বিচারাধীন মামলার মধ্যে উল্লেখযোগ্য- ২০১৩ সালের বহুল আলোচিত ‘রামগঞ্জ ট্রাজেডি’ হত্যাকাণ্ড, ২০১৮ সালের নির্বাচনে সহিংসতা এবং ২০২৪ সালের ৪ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলা ও লুটতরাজের মামলা। এ ছাড়াও তার বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সোমবার, ১১ মে ২০২৬


নীলফামারীর ইটাখোলা ইউনিয়ন চেয়ারম্যান হেদায়েত আলী শাহ ফকির গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েত আলী শাহ ফকিরকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে। তিনি নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ-এর জেলা পর্যায়ের নেতা ও জেলা কৃষক লীগের সহসভাপতি ছিলেন।

পুলিশ ও আইনশৃঙ্খলা সূত্রে জানা গেছে, হেদায়েত আলী শাহ ফকির একাধিক হত্যা, নাশকতা, অগ্নিসংযোগ ও সহিংসতার মামলার পলাতক আসামি হিসেবে দীর্ঘদিন ধরেই নজরদারিতে ছিলেন।

তার বিরুদ্ধে বিচারাধীন মামলার মধ্যে উল্লেখযোগ্য- ২০১৩ সালের বহুল আলোচিত ‘রামগঞ্জ ট্রাজেডি’ হত্যাকাণ্ড, ২০১৮ সালের নির্বাচনে সহিংসতা এবং ২০২৪ সালের ৪ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলা ও লুটতরাজের মামলা। এ ছাড়াও তার বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ