ঢাকা    সোমবার, ১১ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

তাড়াইলে গভীর রাতে যৌথবাহিনীর অভিযান,২টি পাইপগান ও ধারালো অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় যৌথবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র ও ধারালো অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার যুবকের নাম ফারুক হোসেন (২৬)। গ্রেপ্তার ফারুক হোসেন শেরুয়াকান্দা গ্রামের মৃত রাশিদ হোসেনের ছেলে।

শুক্রবার (২৩ জানুয়ারি) দিবাগত রাতে সেনাবাহিনীর করিমগঞ্জ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তাড়াইল উপজেলার দিগদাইড় ইউনিয়নের শেরুয়াকান্দা গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে ফারুক হোসেনকে দুটি দেশীয় তৈরি পাইপগান, দুটি গুলি ও ২১টি ধারালো অস্ত্রসহ আটক করা হয়।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন জানান, শুক্রবার দিবাগত রাতে সেনাবাহিনীর করিমগঞ্জ ক্যাম্পের একটি দল তাড়াইলের শেরুয়াকান্দা গ্রামে অভিযান চালিয়ে দুটি পাইপগান, দুটি অকেজো গুলি ও ২১ টি ধারালো অস্ত্রসহ ফারুক হোসেন নামে একজন গ্রেপ্তার করে। শনিবার (২৪ জানুয়ারি) সকালে সেনাক্যাম্প থেকে তাড়াইল থানায় হস্তান্তর করা হয়। বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সোমবার, ১১ মে ২০২৬

তাড়াইলে গভীর রাতে যৌথবাহিনীর অভিযান,২টি পাইপগান ও ধারালো অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

featured Image

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় যৌথবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র ও ধারালো অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার যুবকের নাম ফারুক হোসেন (২৬)। গ্রেপ্তার ফারুক হোসেন শেরুয়াকান্দা গ্রামের মৃত রাশিদ হোসেনের ছেলে।

শুক্রবার (২৩ জানুয়ারি) দিবাগত রাতে সেনাবাহিনীর করিমগঞ্জ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তাড়াইল উপজেলার দিগদাইড় ইউনিয়নের শেরুয়াকান্দা গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে ফারুক হোসেনকে দুটি দেশীয় তৈরি পাইপগান, দুটি গুলি ও ২১টি ধারালো অস্ত্রসহ আটক করা হয়।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন জানান, শুক্রবার দিবাগত রাতে সেনাবাহিনীর করিমগঞ্জ ক্যাম্পের একটি দল তাড়াইলের শেরুয়াকান্দা গ্রামে অভিযান চালিয়ে দুটি পাইপগান, দুটি অকেজো গুলি ও ২১ টি ধারালো অস্ত্রসহ ফারুক হোসেন নামে একজন গ্রেপ্তার করে। শনিবার (২৪ জানুয়ারি) সকালে সেনাক্যাম্প থেকে তাড়াইল থানায় হস্তান্তর করা হয়। বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ