ঢাকা    রোববার, ১০ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

জাতীয় দলের নতুন কোচ চূড়ান্তে বাফুফের জরুরি বৈঠক

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১০ মে ২০২৬

জাতীয় দলের নতুন কোচ চূড়ান্তে বাফুফের জরুরি বৈঠক

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন হেড কোচ নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ রোববার সন্ধ্যা ৬টায় জরুরি বৈঠকে বসছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি।

ফেডারেশন সভাপতি ও কমিটির চেয়ারম্যান তাবিথ আউয়ালের ঘোষণার অনুযায়ী আজই জাতীয় দলের নতুন কোচের নাম চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। গত কয়েকদিন ধরে শর্টলিস্টে থাকা বিদেশি কোচদের সঙ্গে ভার্চুয়াল সাক্ষাৎকার নিচ্ছে বাফুফে।

আলোচিত কোচ ক্রিস কোলম্যানের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে গতকাল। অন্যদিকে আলোচনায় থাকা রোজারিও মিকেল ইতোমধ্যে ব্রাজিলের একটি ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ায় শেষ মুহূর্তে নতুন করে হিসাব-নিকাশে পড়েছে ফেডারেশন।

সহকারী কোচ নিয়োগ নিয়েও জটিলতা রয়েছে। এ পদে আলাদা বিজ্ঞপ্তি দেওয়া হলেও অধিকাংশ প্রধান কোচ নিজেদের পছন্দের সহকারী কোচ নিয়ে কাজ করতে আগ্রহ দেখিয়েছেন। বিষয়টিও বৈঠকে আলোচনায় আসবে।

চার বছরের বেশি সময় দায়িত্ব পালনের পর গত ৩০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ দলের দায়িত্ব শেষ হয় হাভিয়ের কাবরেরার। তার অধীনে বাংলাদেশ ৩৯টি ম্যাচ খেলেছে। এর মধ্যে জয় এসেছে ১০টিতে, ড্র ১০টি এবং হার ১৯ ম্যাচে। কাবরেরার বিদায়ের পর থেকেই নতুন কোচ নিয়োগের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করে বাফুফে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রোববার, ১০ মে ২০২৬

জাতীয় দলের নতুন কোচ চূড়ান্তে বাফুফের জরুরি বৈঠক

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন হেড কোচ নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ রোববার সন্ধ্যা ৬টায় জরুরি বৈঠকে বসছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি।

ফেডারেশন সভাপতি ও কমিটির চেয়ারম্যান তাবিথ আউয়ালের ঘোষণার অনুযায়ী আজই জাতীয় দলের নতুন কোচের নাম চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। গত কয়েকদিন ধরে শর্টলিস্টে থাকা বিদেশি কোচদের সঙ্গে ভার্চুয়াল সাক্ষাৎকার নিচ্ছে বাফুফে।

আলোচিত কোচ ক্রিস কোলম্যানের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে গতকাল। অন্যদিকে আলোচনায় থাকা রোজারিও মিকেল ইতোমধ্যে ব্রাজিলের একটি ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ায় শেষ মুহূর্তে নতুন করে হিসাব-নিকাশে পড়েছে ফেডারেশন।

সহকারী কোচ নিয়োগ নিয়েও জটিলতা রয়েছে। এ পদে আলাদা বিজ্ঞপ্তি দেওয়া হলেও অধিকাংশ প্রধান কোচ নিজেদের পছন্দের সহকারী কোচ নিয়ে কাজ করতে আগ্রহ দেখিয়েছেন। বিষয়টিও বৈঠকে আলোচনায় আসবে।

চার বছরের বেশি সময় দায়িত্ব পালনের পর গত ৩০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ দলের দায়িত্ব শেষ হয় হাভিয়ের কাবরেরার। তার অধীনে বাংলাদেশ ৩৯টি ম্যাচ খেলেছে। এর মধ্যে জয় এসেছে ১০টিতে, ড্র ১০টি এবং হার ১৯ ম্যাচে। কাবরেরার বিদায়ের পর থেকেই নতুন কোচ নিয়োগের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করে বাফুফে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ