ঢাকা    রোববার, ১০ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ডা. শাহাবুদ্দিন স্মরণে শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ

ছবি : ক্রিকেট টুর্নামেন্ট

পটুয়াখালীর গলাচিপা উপজেলার পূর্ব বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “বোয়ালিয়া খেয়াঘাট শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬” এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

শুক্রবার (৮ মে ২০২৬) রাত সাড়ে ৮টায় আয়োজিত এ টুর্নামেন্টের প্রতিপাদ্য ছিল- “খেলাধুলায় বাড়ে বল, মাদক নয় খেলতে চল।” স্থানীয় যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং মাদকবিরোধী সচেতনতা তৈরির লক্ষ্যেই এ আয়োজন করা হয়।

ডা. মোঃ শাহরুদ্দিন স্মৃতি সংসদ-এর উদ্যোগে প্রতিবছরের মতো এবারও এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, নিয়মিত এ ধরনের আয়োজন তরুণদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রাখার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখে।

টানটান উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে গলাচিপা সদর ইউনিয়ন ছাত্র অধিকার পরিষদ দল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহ্বায়ক মো. মিজানুর রহমান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মো. আলী জিন্নাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. জহিরুন্নবী

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আকরামুজ্জামান এবং এমএস আসাদুজ্জামান আরিফ

এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সমাজসেবক, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

বক্তারা বলেন, তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন সামাজিক বন্ধন দৃঢ় করার পাশাপাশি সুস্থ বিনোদনের সুযোগ তৈরি করে।

আয়োজক কমিটি জানিয়েছে, ভবিষ্যতেও প্রতিবছর নিয়মিতভাবে এ নাইট ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রোববার, ১০ মে ২০২৬

ডা. শাহাবুদ্দিন স্মরণে শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

পটুয়াখালীর গলাচিপা উপজেলার পূর্ব বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “বোয়ালিয়া খেয়াঘাট শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬” এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

শুক্রবার (৮ মে ২০২৬) রাত সাড়ে ৮টায় আয়োজিত এ টুর্নামেন্টের প্রতিপাদ্য ছিল- “খেলাধুলায় বাড়ে বল, মাদক নয় খেলতে চল।” স্থানীয় যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং মাদকবিরোধী সচেতনতা তৈরির লক্ষ্যেই এ আয়োজন করা হয়।

ডা. মোঃ শাহরুদ্দিন স্মৃতি সংসদ-এর উদ্যোগে প্রতিবছরের মতো এবারও এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, নিয়মিত এ ধরনের আয়োজন তরুণদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রাখার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখে।

টানটান উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে গলাচিপা সদর ইউনিয়ন ছাত্র অধিকার পরিষদ দল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহ্বায়ক মো. মিজানুর রহমান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মো. আলী জিন্নাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. জহিরুন্নবী

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আকরামুজ্জামান এবং এমএস আসাদুজ্জামান আরিফ

এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সমাজসেবক, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

বক্তারা বলেন, তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন সামাজিক বন্ধন দৃঢ় করার পাশাপাশি সুস্থ বিনোদনের সুযোগ তৈরি করে।

আয়োজক কমিটি জানিয়েছে, ভবিষ্যতেও প্রতিবছর নিয়মিতভাবে এ নাইট ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন অব্যাহত থাকবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ