দুবাইয়ের ক্রাউন প্লাজা হোটেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক রিয়েল এস্টেট সেলস এক্সিবিশন ও গালা নাইট। আগামী ১৭ মে আয়োজিত এই অনুষ্ঠানে পারফর্ম করবেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা জায়েদ খান এবং চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, প্রবাসীদের স্থায়ী বসবাসের সুযোগ ও স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্য নিয়েই এই আয়োজন করা হচ্ছে। দুই দশকের অভিজ্ঞতায় দুবাইয়ের দ্রুত উন্নয়নকে কেন্দ্র করে এ ধরনের ইভেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও তারা উল্লেখ করেন। অনুষ্ঠানে পারফরম্যান্স নিয়ে জায়েদ খান বলেন, তিনি দীর্ঘদিন ধরে দেশের বাইরে বিভিন্ন স্টেজ শো ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করে আসছেন। দর্শকদের বিনোদিত করতে সর্বোচ্চ চেষ্টা থাকে সবসময়ই, এবারও তার ব্যতিক্রম হবে না। ঢাকাই চলচ্চিত্রে দুই দশকের বেশি সময় ধরে কাজ করা জায়েদ খান ‘আমার স্বপ্ন আমার সংসার’, ‘রিকসাওয়ালার ছেলে’, ‘প্রেম করবো তোমার সাথে’, ‘অন্তর জ্বালা’ ও ‘সোনার চর’-সহ একাধিক সিনেমায় অভিনয় করেছেন। পাশাপাশি তিনি বিভিন্ন বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করেছেন।

সোমবার, ১১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন