ঢাকা    সোমবার, ১১ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ঘুমন্ত স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেফতার

ছবি : প্রতিনিধি

নড়াইল জেলার সদর উপজেলায় ঘুমন্ত স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে সংঘটিত এই নৃশংস ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৫ মে) দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার বাহিরগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত চাঁদনী আক্তার খাদিজা (২০) খুলনা জেলার ফুলতলা উপজেলার আলকা গ্রামের কালাম শেখের মেয়ে। অভিযুক্ত স্বামী সাকিব শেখ একই উপজেলার দামোদার গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৪ মে) খুলনার ফুলতলা থেকে নড়াইল সদরের বাহিরগ্রামে খালা শাশুড়ির বাড়িতে বেড়াতে আসেন সাকিব ও চাঁদনী। সেখানে অবস্থানকালে স্বামী-স্ত্রীর মধ্যে পূর্বের মতোই দাম্পত্য কলহ চলতে থাকে। স্থানীয়দের দাবি, সাকিব দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং কর্মবিমুখ হওয়ায় তাদের সংসারে অশান্তি লেগেই থাকত।

ঘটনার রাতে ঘরের ভেতরে ঘুমন্ত অবস্থায় চাঁদনীকে ধারালো বটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে সাকিব। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই বিষয়টি ‘দুর্ঘটনা’ হিসেবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। পরিবারের পক্ষ থেকে প্রথমে দাবি করা হয়, অসাবধানতাবশত বটির ওপর পড়ে গিয়ে চাঁদনী আহত হয়েছেন। তবে ঘটনাস্থলের আলামত, আঘাতের ধরন এবং সাকিবের অসংলগ্ন বক্তব্যে সন্দেহ সৃষ্টি হলে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের আওতায় আনে।

নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ অজয় কুমার কুণ্ডু জানান, জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সাকিব শেখ তার স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন। পরে তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এমন নির্মম হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সোমবার, ১১ মে ২০২৬

ঘুমন্ত স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ