ঢাকা    সোমবার, ১১ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ভাঙ্গায় নারী ও শিশু নির্যাতন মামলার আসামি গ্রেফতার, সালিশে ধামাচাপার অভিযোগ

ছবি : মামলার আসামি

ফরিদপুরের ভাঙ্গা থানায় দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, মামলা নং–০৮, তারিখ ৫ মে ২০২৬, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৪)(খ)/৩০ ধারায় অভিযুক্ত মোঃ দেলোয়ার সরদার (৬০) কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। ৫ মে দিবাগত রাতে তাকে আটক করে পুলিশ।

গ্রেফতারকৃত দেলোয়ার সরদার ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ গুচ্ছ গ্রামের মৃত এনাজদ্দিন সরদারের ছেলে। তিনি পরিবারসহ একই এলাকায় বসবাস করতেন।

পুলিশ জানায়, মামলার পর দ্রুত অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয় এবং আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে ঘটনার পর স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে মুনসুরাবাদ গুচ্ছ গ্রামে এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগকে কেন্দ্র করে সালিশ বৈঠক বসে।

অভিযোগ রয়েছে, ওই সালিশে অভিযুক্তকে প্রকাশ্যে ২০ হাজার টাকা জরিমানা করা হলেও গোপনে তার কাছ থেকে আরও এক লাখ টাকা আদায় করা হয়। অন্যদিকে ভুক্তভোগী পরিবারকে মাত্র ১০ হাজার টাকা দেওয়া হয় বলে দাবি করা হচ্ছে। এছাড়া সালিশের সিদ্ধান্ত না মানলে ভুক্তভোগী পরিবারকে গ্রামছাড়া করার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল বলছে, এমন গুরুতর অপরাধ সালিশের মাধ্যমে মীমাংসার চেষ্টা আইনবিরোধী এবং মানবাধিকার লঙ্ঘনের শামিল। তারা দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ভাঙ্গা থানার এসআই কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নারী ও শিশু নির্যাতনের মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকালে তাকে ফরিদপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার বিস্তারিত তদন্ত চলছে এবং সালিশে জড়িতদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সোমবার, ১১ মে ২০২৬

ভাঙ্গায় নারী ও শিশু নির্যাতন মামলার আসামি গ্রেফতার, সালিশে ধামাচাপার অভিযোগ

প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ