ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের উত্তর আকন বাড়িয়া গ্রামে একটি মাছের খামারে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। এতে খামারের বিপুল সংখ্যক মাছ মারা গিয়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত চাষী।
স্থানীয় সূত্রে জানা যায়, মৎস্য চাষী আনোয়ার মাতুব্বর প্রায় সাড়ে তিন বিঘা জমির ওপর খনন করা একটি পুকুরে দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলেন। মঙ্গলবার দিবাগত গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করে বলে অভিযোগ করা হয়েছে।
পরদিন সকালে পুকুরে গিয়ে তিনি দেখতে পান, শত শত মাছ মরে পানির ওপর ভেসে উঠেছে। এতে মুহূর্তেই তার দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা খামার সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়।
খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দা আইয়ুব আলী, জিল্লুর রহমান, দেলোয়ার জমাদার ও ডা. শাহিনসহ অনেকে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
ক্ষতিগ্রস্ত মৎস্যচাষী আনোয়ার মাতুব্বর বলেন, “দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা আমার খামার এক রাতেই শেষ হয়ে গেল। এখন আমি নিঃস্ব হওয়ার পথে।”
তিনি আরও জানান, বিষয়টি ভাঙ্গা উপজেলা মৎস্য অধিদপ্তর ও ভাঙ্গা থানাকে অবহিত করা হয়েছে। পাশাপাশি দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
স্থানীয়রা মনে করছেন, পরিকল্পিতভাবে এ ধরনের ক্ষতি করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।

সোমবার, ১১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন