নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, সাজাপ্রাপ্ত আসামি ও বিভিন্ন মামলার পলাতকসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৪ মে) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে থানা পুলিশ।
পুলিশ জানায়, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে গোপন সংবাদের ভিত্তিতে রাতভর এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে থানার একাধিক টিম অংশ নেয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে চারজন চিহ্নিত মাদক কারবারি রয়েছে। তারা হলেন মুনসুরুল আজম রাসেল (২৮), আমজাদ হোসেন (৩০), নাজিম উদ্দিন (৫৫) ও ইকবাল হোসেন (৪০)। অভিযানের সময় তাদের দেহ তল্লাশি করে ১৩৭ পুরিয়া হেরোইন এবং ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এছাড়াও অভিযানে বিভিন্ন মামলার আরও পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে সিআর পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন ২ জন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার ১ জন আসামি এবং অন্যান্য নিয়মিত মামলার ২ জন আসামি।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, “অপরাধ নিয়ন্ত্রণ ও মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।”
তিনি আরও বলেন, “গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে পুলিশের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
স্থানীয় সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে সিদ্ধিরগঞ্জ এলাকায় মাদক কারবার ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় পুলিশের এমন অভিযানে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। পুলিশের দাবি, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

সোমবার, ১১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন