ঢাকা    সোমবার, ১১ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ভাঙ্গায় বিএনপি নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ছবি : প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিএনপি নেতার ওপর সন্ত্রাসী হামলার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

রবিবার (৩ মে) বিকেলে ভাঙ্গা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাপুড়িয়া সদরদী গ্রামে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে ভাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সহ-গ্রাম বিষয়ক সম্পাদক দেলোয়ার শিকদার লিখিত বক্তব্য তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে দেলোয়ার শিকদার অভিযোগ করেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শিকদার সাইদুর রহমান মিঠু ও পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার রফিকুল আলম জাহিদের সঙ্গে তার দীর্ঘদিন ধরে জমি-সংক্রান্ত বিরোধ চলে আসছে। বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে।

তিনি বলেন, গত ২৯ এপ্রিল ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে একটি শুনানির নোটিশ পেয়ে সেখানে উপস্থিত হন। সেখানে গেলে প্রতিপক্ষের লোকজন তাকে বিভিন্নভাবে হুমকি দেয় বলে অভিযোগ করেন তিনি। পরে কার্যালয় থেকে ফেরার পথে ফরিদপুর কোর্টের সামনে ৭-৮ জন ব্যক্তি তাকে ও তার ভাগ্নেকে ঘেরাও করে ধারালো অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখায়। এ সময় তার ভাগ্নেকে মারধর করা হয় এবং পরবর্তী শুনানিতে গেলে হত্যার হুমকিও দেওয়া হয় বলে দাবি করেন তিনি।

দেলোয়ার শিকদার আরও অভিযোগ করেন, একই দিন বিকেলে ভাঙ্গায় ফেরার পর তার বাড়ির পাশের রেললাইন এলাকায় আবারও শিকদার সাইদুর রহমান মিঠু তাকে হুমকি দেন। এ ঘটনায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানান।

অন্যদিকে এসব অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শিকদার সাইদুর রহমান মিঠু। তিনি দাবি করেন, দেলোয়ার শিকদার রেলওয়ের অধিগ্রহণ সংক্রান্ত একটি ভুয়া মামলা দিয়ে দীর্ঘদিন ধরে একাধিক ব্যক্তিকে হয়রানি করে আসছেন, যার ফলে বিপুল পরিমাণ অর্থ আটকে আছে।

মিঠু বলেন, ভুক্তভোগীরা দেলোয়ার শিকদারকে মামলা প্রত্যাহারের জন্য অনুরোধ করলে তিনি বিপুল অঙ্কের টাকা দাবি করেন। গত ২৯ এপ্রিল জেলা প্রশাসকের কার্যালয়ে শুনানিতে দেলোয়ার প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হন বলে তিনি দাবি করেন। বরং সেদিন ফেরার পথে দেলোয়ার শিকদার ও তার লোকজন তার ওপর হামলা চালায় বলেও পাল্টা অভিযোগ করেন তিনি।

তিনি দেলোয়ার শিকদারের সংবাদ সম্মেলনকে “মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট” বলে উল্লেখ করে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

এ ঘটনায় দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সোমবার, ১১ মে ২০২৬

ভাঙ্গায় বিএনপি নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ