ঢাকা    সোমবার, ১১ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

হাটহাজারীতে 'মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন'-এর আহ্বায়ক কমিটি গঠন

ছবি : প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারীতে কর্মরত মাল্টিমিডিয়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, ঐক্য ও অধিকার রক্ষার লক্ষ্যে “হাটহাজারী মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন”-এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এর মাধ্যমে স্থানীয় সাংবাদিকদের একটি সংগঠিত প্ল্যাটফর্ম তৈরির আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।

রবিবার (৩ মে) দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি রেস্টুরেন্টে আয়োজিত সভায় এই কমিটি গঠন করা হয়। দিনটি ছিল বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস, যা সংগঠনটির যাত্রাকে বিশেষ তাৎপর্যপূর্ণ করে তুলেছে বলে জানান সংশ্লিষ্টরা।

সভায় বিস্তারিত আলোচনা ও মতবিনিময়ের পর সর্বসম্মতিক্রমে দৈনিক জনকণ্ঠের হাটহাজারী প্রতিনিধি মোঃ ওসমান গনিকে আহ্বায়ক এবং সিপ্লাস টিভির রিপোর্টার মোঃ শোয়াইবকে সদস্য সচিব মনোনীত করা হয়।

এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে দৈনিক সময়ের কাগজের প্রতিনিধি এইচ এম এরশাদ আলী, অর্থ সচিব হিসেবে বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি আবু নোমানকে দায়িত্ব দেওয়া হয়। সিনিয়র সদস্য হিসেবে নিউজনাও২৪-এর প্রতিনিধি মোঃ মহিউদ্দিন এবং সদস্য হিসেবে টিবিএন২৪-এর মোঃ ইরফান ও দৈনিক চট্টলার খবরের মোঃ শহিদুল ইসলাম মনোনীত হন।

নবগঠিত কমিটির আহ্বায়ক মোঃ ওসমান গনি বলেন, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সংগঠনের যাত্রা শুরু হওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি উল্লেখ করেন, এখনো অনেক সাংবাদিক নানা বাধা, হুমকি ও চাপের মধ্যে কাজ করছেন। হাটহাজারীর সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়ে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে চান এবং এ সংগঠন সেই লক্ষ্য বাস্তবায়নে ভূমিকা রাখবে।

সদস্য সচিব মোঃ শোয়াইব বলেন, একটি গণতান্ত্রিক সমাজে গণমাধ্যমের স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাস্তবতায় অনেক সাংবাদিককে ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। এই সংগঠন তাদের পাশে দাঁড়ানোর একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এবং সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে ভূমিকা রাখবে।

সভায় উপস্থিত অন্যান্য সাংবাদিকরাও আশাবাদ ব্যক্ত করে বলেন, এই সংগঠন হাটহাজারীতে পেশাদার সাংবাদিকতার মানোন্নয়ন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় ইতিবাচক ভূমিকা পালন করবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সোমবার, ১১ মে ২০২৬

হাটহাজারীতে 'মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন'-এর আহ্বায়ক কমিটি গঠন

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ