ঢাকা    সোমবার, ১১ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

হাটহাজারীতে কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে এক পরিবার নিঃস্ব

ছবি : প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারীতে আকস্মিক কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ ভেঙে পড়ে এক রিকশাচালকের বসতঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও এক পরিবার এখন নিঃস্ব হয়ে পড়েছে।

শনিবার (২ মে) বিকাল আনুমানিক ৩টার দিকে হাটহাজারী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রঙ্গীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ শুরু হওয়া কালবৈশাখী ঝড়ে এলাকার একটি বড় খড়ই গাছ ভেঙে রিকশাচালক সাদ্দাম (৩০)-এর টিনের ঘরের ওপর আছড়ে পড়ে। এতে ঘরটি মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে যায়।

ঘটনার সময় সাদ্দামের পরিবারের সদস্যরা ঘরের ভেতরেই ছিলেন। তবে ভাগ্যক্রমে তারা অক্ষত অবস্থায় বের হয়ে আসতে সক্ষম হন, ফলে বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হয়। ঝড়ের পরপরই স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে ক্ষতিগ্রস্ত পরিবারকে উদ্ধার করেন এবং ঘরের ভেতরে থাকা জিনিসপত্র নিরাপদ স্থানে সরিয়ে নেন।

ক্ষতিগ্রস্ত সাদ্দাম জানান, রিকশা চালিয়ে কষ্টে সংসার চালান তিনি। তার এই টিনের ঘরটিই ছিল একমাত্র আশ্রয়স্থল। ঘরটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়ায় এখন পরিবার নিয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। তিনি দ্রুত পুনর্বাসনের জন্য পৌরসভা, উপজেলা প্রশাসনসহ সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।

এদিকে একই ঝড়ে হাটহাজারী উপজেলার বিভিন্ন এলাকায় গাছপালা উপড়ে পড়া, বসতঘরের আংশিক ক্ষতি এবং বিদ্যুৎ বিচ্ছিন্নতার মতো ঘটনার খবর পাওয়া গেছে। স্থানীয়রা জানান, ঝড়টি স্বল্পস্থায়ী হলেও এর প্রভাব ছিল তীব্র।

এলাকাবাসী ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এবং দ্রুত সরকারি সহায়তা প্রদানের দাবি জানিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকেও ক্ষয়ক্ষতির তালিকা প্রণয়ন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানা গেছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সোমবার, ১১ মে ২০২৬

হাটহাজারীতে কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে এক পরিবার নিঃস্ব

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ