কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ভারী বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত এলাকা ও নির্মাণাধীন সড়ক পরিদর্শন করেছেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন। একই সঙ্গে তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের খোঁজখবর নেন এবং পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
রবিবার (৩ মে ২০২৬) দুপুরে তিনি উপজেলার পূর্বাঞ্চল করগাঁও ইউনিয়ন পরিদর্শন করেন। সাম্প্রতিক অতি বৃষ্টির কারণে ওই এলাকায় ফসলি জমিতে পানি জমে অসময়ের বন্যার মতো পরিস্থিতি তৈরি হওয়ায় স্থানীয় কৃষকরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন বলে জানা যায়। এমপি জালাল উদ্দিন ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলেন এবং তাদের বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য নেন।
পরে তিনি ২ নং সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের নকলা হাওর এলাকায় নির্মাণাধীন রাস্তার বিভিন্ন অংশ পরিদর্শন করেন। ভারী বৃষ্টিপাতের কারণে সড়কের একাধিক জায়গা ক্ষতিগ্রস্ত হওয়ায় তিনি সরেজমিনে গিয়ে কাজের অগ্রগতি ও ক্ষয়ক্ষতির চিত্র পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন দিলীপ খান, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, সহ-সভাপতি মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিঠু, শফিকুল ইসলাম ফুলু, শামসুল হক চান মিয়া, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমানসহ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের স্থানীয় ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় এমপি জালাল উদ্দিন সংশ্লিষ্ট ঠিকাদার ও দায়িত্বশীলদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত সময়ে মানসম্মতভাবে সড়ক নির্মাণ কাজ শেষ করার নির্দেশনা দেন। তিনি বলেন, এই সড়কটি সম্পন্ন হলে পূর্বাঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ হবে এবং স্থানীয় অর্থনীতি আরও গতিশীল হবে।
পরিদর্শন শেষে তিনি আরও জানান, ভারী বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত কৃষক ও অবকাঠামোর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো এবং উন্নয়ন কাজ তদারকি করা জনপ্রতিনিধি হিসেবে তাঁর দায়িত্বের অংশ।
স্থানীয় বাসিন্দারা এমপির এই পরিদর্শনকে স্বাগত জানিয়ে বলেন, দ্রুত সড়ক নির্মাণ শেষ হলে এলাকায় যোগাযোগ ব্যবস্থার বড় ধরনের উন্নতি ঘটবে এবং কৃষি ও ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে।

সোমবার, ১১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন